By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: এম. সাইফুর রহমান শুধু একটি নামই নয়, একটি ইতিহাস —আবুল কাহের শামীম
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

এম. সাইফুর রহমান শুধু একটি নামই নয়, একটি ইতিহাস —আবুল কাহের শামীম

Last updated: September 7, 2016 11:16 am
10 years ago
4 Min Read
SHARE
a1বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, মরহুম এম. সাইফুর রহমান সিলেটের মাটি ও মানুষের সাথে মিশে একাকার হয়ে থাকা শুধু একটি নামই নয়- একটি ইতিহাস। উন্নয়নের বরপুত্র হিসেবে বারবার নির্বাচিত সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান বৃহত্তর সিলেটের বুকে এক অনন্য উজ্জল দৃষ্টান্ত। সিলেট বিভাগের উন্নয়নে এম. সাইফুর রহমানকে কেউ কোনদিন ছাড়িয়ে যেতে পারেনি, ভবিষ্যতে পারবে কিনা সন্দেহ থেকে যায়। দেশের আধ্যাত্মিক রাজধানীখ্যাত পুণ্যভূমি সিলেট শহর থেকে শুরু করে সিলেট বিভাগের প্রতিটি জনপদে তিনি আন্তরিকতার সাথে প্রসারিত করে গেছেন তার উন্নয়নের কর্মময় হাত। তিনি নাম, যশ খ্যাতি চাননি, চেয়েছেন শুধু কাজ আর কাজ। দল মতের উর্ধ্বে থেকে তিনি সদা সিলেটের উন্নয়নকেই প্রাধান্য দিয়ে গেছেন। দুঃখজনক হলেও সত্য যে ক্ষমতাসীন সরকার রাজনৈতিক প্রতিহিংসায় গোটা সিলেটের বিভিন্ন স্থাপনা থেকে মরহুম সাইফুর রহমানের নাম ও ফলক অপসারণ করেছে। কিন্তু সিলেটবাসীর হৃদয় থেকে বর্ষীয়ান জননেতা এম সাইফুর রহমানকে মুছে ফেলার সাধ্য কারো নাই। সাইফুর রহমান তার উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে সিলেটবাসীর হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন ইনশাআল্লাহ।
তিনি মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক সফল অর্থমন্ত্রী, বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার আলহাজ্ব এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দল নেতা মুফতী সাদিকুর রহমান। নগরীর সোবহানীঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভার শেষ পর্যায়ে মরহুম এম. সাইফুর রহমানের রূহের মাগফেরাত, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আসম হান্নান শাহ ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনীর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিএনপি নেতা আহমেদুর রহমান চৌধুরী মিলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, বিএনপি নেতা একেএম তারেক কালাম, আব্দুল হান্নান, আবুল কাশেম, ইলিয়াস আলী মেম্বার, সিরাজুল ইসলাম, আব্দুল লতিফ খান, আল মামুন খান, বজলুর রহমান ফয়েজ, এডভোকেট ফখরুল হক, নারায়ন পুরকায়স্থ ফনি, মনিরুল ইসলাম তুরন, আলী আহমদ হীরা, আজির উদ্দীন, মঈনুল ইসলাম মঞ্জু, মকসুদুল করিম নোহেল, আব্দুল মুক্তাদির খান, জহিরুল ইসলাম মখর, আতাউর রহমান কাচা, ছাত্রদল নেতা লিটন আহমদ, হানুর ইসলাম ইমন, এমএ মালেক, নাসির উদ্দীন রহীম, দিদার ইবনে তাহের লস্কর, জাকির হোসেন, সোহেল ইবনে রাজা, জহুরুল ইসলাম রাসেল, আব্দুল হাই রাজন, মিজানুর রহমান মিজান, মকছুদুল করিম, আব্দুল হামিদ চৌধুরী, সোহেল আহমদ, দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান, এটিএম ফয়েজ, জাহেদ আহমদ, মনসুর খান, সুমন আহমদ আনসার, হিমন আহমদ, সেবুল ইসলাম রনি, রুমান আহমদ, আক্তার হোসেন, নাহিদুল ইসলাম, বাছন আহমদ, বদরুল ইসলাম ও ভুলন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর মরহুম এম. সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে সিলেট বিএনপি। প্রথম দিন সোমবার সকালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মৌলভীবাজারে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন ও কবর জিয়ারত করা হয়। সোমবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ দিন গতকাল মঙ্গলবার জেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

You Might Also Like

“হাইজিন এওয়াড়নেস ক্যাম্পেইন” সভায় চেয়ারম্যান শহীদ লাক্কাতুরা চা বাগান শতভাগ স্যানিটেশন অর্জন
বিশ্বে করোনায় মৃত ৬ লাখ ৬ হাজার ছাড়িয়েছে
নেতাই নদীর পাড়ে গ্রন্থের মোড়ক উন্মোচন
করোনা: ওসমানীতে চালু হলো মোমেন ফাউন্ডেশনের হেল্প ডেস্ক
বিশ্বনাথ গুদামঘাট ফুটবল ক্লাব এর কমিটি গঠন
Previous Article খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে
Next Article ম্যাক্সওয়েল-অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

২৪ ঘণ্টা গ্যাস পাবে না ফিলিং স্টেশন

11 years ago

বিশ্বনাথে ৬ লক্ষ টাকা চুক্তিতে খুন করা হয় সুজিনাকে : রহস্য উদঘাটন

11 years ago

‘উড়াল সড়কের কাজ শুরু ১৬ আগস্ট’

11 years ago

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?