By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Reading: অপহরণ মালয়েশিয়ায়, মুক্তিপণ আদায় দেশে!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
প্রবাসসর্বশেষ

অপহরণ মালয়েশিয়ায়, মুক্তিপণ আদায় দেশে!

Editor
Last updated: August 22, 2015 11:05 am
Editor
11 years ago
Share
SHARE

02প্রায় এক মাস আগে একটি সংঘবদ্ধ চক্র ঢাকার দক্ষিণখান এলাকার ব্যবসায়ী ফয়েজ আহম্মেদকে মালয়েশিয়ায় অপহরণ করে। অপহরণকারীরা দেশে ফয়েজের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ২৮ লাখ টাকা মুক্তিপণ আদায় করে তাঁকে ছেড়ে দেয়।
র‍্যাব এ অভিযোগ পাওয়ার পর দেশের তিন জেলা থেকে ওই চক্রের সঙ্গে জড়িত সাতজনকে আটক করে। আজ শুক্রবার র‍্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাব বলেছে, এই অপহরণের মূল পরিকল্পকের নাম লোকমান হোসেন। অপহরণের পর মুক্তিপণ আদায়ে সহযোগিতা করার জন্য লোকমানের স্ত্রী শাকিলা আক্তার, বোন আলেয়া বেগম, ভগ্নিপতি আবুল কালাম আজাদ, ভাগনে আল আমিন আসিফ, দূরসম্পর্কের ভাই আব্দুল্লাহ, লোকমানের সহযোগী জনির মা মাহমুদা পারভীন ও মো. আওলাদ হোসেন নামের এক হুণ্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৩ জুলাই ব্যবসায়ী ফয়েজ আহম্মেদ মালয়েশিয়া যান। সেখানে তাঁকে লোকমান, তাঁর সহযোগী জনি ও এক মালয়েশীয় ব্যক্তি রাস্তা থেকে অপহরণ করে আটকে রাখেন। ১৭ দিন পর তাঁরা বাংলাদেশে ফয়েজের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে এক কোটি টাকা দাবি করেন। ঘটনা জানতে পেরে ফয়েজের পরিবার দক্ষিণখান থানায় জিডি করে। কিন্তু অপহরণকারীদের চাপের মুখে তাঁরা প্রথমে অপহরণকারীদের ১৩ লাখ টাকা দেন। নারায়ণগঞ্জ শহরের দুই নং রেলগেট এলাকায় লোকমানের স্ত্রী শাকিলার কাছে ওই টাকা দেওয়া হয়। কিন্তু অপহরণকারীরা পরে আরও ৫০ লাখ টাকা দাবি করে। পরে আরও দুই দফায় লোকমানের বোন আলেয়ার উকিল ভাই আবদুল্লাহর ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেওয়া হয়।

অপহরণকারীরা মুক্তিপণের ২৮ লাখ টাকা আদায়ের পর গত ১৮ আগস্ট ব্যবসায়ী ফয়েজ আহম্মেদকে ছেড়ে দেয়। তিনি ১৯ আগস্ট মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি জানান, মালয়েশিয়ায় বন্দী থাকা অবস্থায় তাঁকে অমানুষিক নির্যাতন করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানায়, গত ১৬ আগস্ট অপহৃতের পরিবার র‍্যাব-১১ এর কার্যালয়ে এসে অপহরণের বিষয়ে অভিযোগ দায়ের করে। এরপর র‍্যাব এ ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে। একপর্যায়ে তারা আসামিদের শনাক্ত এবং ব্যাংক লেনদেনের বিষয়ে নিশ্চিত হয়। এরপর র‍্যাব গত বুধ ও বৃহস্পতিবার নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সিগঞ্জ থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৪ লাখ ৯৯ হাজার ৮১৪ টাকাও উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার লতিফ খান আরও বলেন, এটি একটি সুপরিকল্পিত অপহরণ। অপহৃত ফয়েজ আহমেদ ব্যবসায়িক কাজে দুই বছর ধরে নিয়মিতভাবে মালয়েশিয়া যাতায়াত করতেন। আসামিরা দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করে এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে তাঁকে অপহরণ করে। তিনি আরও জানান, মূল অপহরণকারী লোকমান হোসেন, ফখরুদ্দীন আলী আহমেদ জনি ও মো. শরিফ এখনো মালয়েশিয়ায় পলাতক রয়েছেন।

You Might Also Like

মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে আমৃত্যু কারাদণ্ড সাঈদীর
সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি সুবর্না হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি
কামালবাজারে প্রবীণ মুরব্বি হাজী আব্দুল কুদ্দুস এর ইন্তেকাল কাল সকাল সাড়ে ১০ টায় জানাজা
প্রবাসী কবি মোহাম্মদ ইকবালকে নিয়ে বাসিয়া পত্রিকার অন্তরঙ্গ আড্ডা
প্রবীণ আইনজীবী আজিজুল মালীক চৌধুরী আর নেই আজ বাদ আসর দরগা জামে মসজিদে জানাজা
Share This Article
Facebook Email Print
Previous Article ময়নূর রহমান বাবুল – এর সদ্য প্রকাশিত দু’টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান আগামী ২৫শে আগস্ট
Next Article চোখে চোখ রেখে “মাতাল” হয়ে যাবার বৈজ্ঞানিক প্রমাণ!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?