By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: হাসপাতালে মুজিবুর জানালেন অপহরণের কাহিনী:নিখোঁজ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

হাসপাতালে মুজিবুর জানালেন অপহরণের কাহিনী:নিখোঁজ

Last updated: August 19, 2014 9:42 pm
12 years ago
4 Min Read
SHARE

20-1হওয়ার সাড়ে তিন মাসের বেশি সময় পর বৃটেন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়িচালক সোহেলকে উদ্ধার করা হয়েছে গাজীপুর থেকে। উদ্ধারের পর সোমবার রাত সাড়ে ১০টার দিকে মুজিবুরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারদের অনুমতি নিয়ে গুলশান জোনের এক পুলিশ কর্মকর্তা মুজিবুর রহমানের সঙ্গে কথা বলেছেন। মুজিবুর অপহরণের ঘটনা পুলিশ ও পরিবারের সদস্যদের কাছে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, আইনশৃক্সখলা বাহিনীর পরিচয়ে তাকে অপহরণ করা হয়েছিল।

মুজিবুর রহমানের শ্যালক ব্যারিস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সোমবার সকালে আমি বৃটেন থেকে ঢাকায় শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করি। এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে থাকতেই খবর পাই আমার ভগ্নিপতি, বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক সোহেল আমার গুলশানের বাসায় পৌঁছেছেন। তখন সময় দুপুর ১২টা। আমি সরাসরি বাসায় যাই। দেখতে পাই জীর্ণ শীর্ণ দেহে মুজিব ও সোহেল দু’জনে শুয়ে আছেন বিছানায়। তাদেরকে নিয়ে তাৎক্ষণিকভাবে গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করি ও তাদের ফিরে আসার বিষয়টি পুলিশকে অবহিত করি। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে গুলশান জোনের একজন সহকারী কমিশনারের নেতৃত্বে বেশ কিছু সাদা পোশাকের পুলিশ ইউনাইটেড হাসপাতালে আসে। এ সময় ডাক্তারদের অনুমতি নিয়ে গুলশান জোনের এক পুলিশ কর্মকর্তা কথা বলেন মুজিবুর রহমানের সঙ্গে।

প্রাথমিক আলাপচারিতায় মুজিবুর রহমান জানিয়েছেন, গত ৪ মে বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেট ফেরার পথে সিলেট শহরতলীর টুকের বাজার এলাকায় তাকে বহণকারী গাড়িটির গতিরোধ করে একটি মাইক্রোবাস। ও গাড়িতে বসা ছিল ৮/১০ জন লোক। তারা নিজেদের আইনশৃক্সখলা বাহিনীর লোক পরিচয় দেয়। প্রথমে তারা গাড়িচালক সোহেলের লাইসেন্স দেখতে চায়। এরপর দুজনকে গাড়ি থেকে নামতে বলে। গাড়ি থেকে নামার পর পরই পাশেরই মাইক্রোতে উঠতে বলে মুজিব ও সোহেলকে। এ সময় মুজিব ও সোহেল ধস্তাধস্তির চেষ্টা করলে আগন্তুকরা অস্ত্র বের করে তাদের মাথায় ঠেকায় ও গুলি করার হুমকি দিয়ে গাড়িতে তুলে নেয়। গাড়িতে উঠার পর পরই মুজিব ও সোহেলের নাকে কিছু একটা স্প্রে করে কথিত আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা। এরপর আর কোনো কিছু বলতে পারেননি তিনি।

গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার লুৎফুর কবির সাংবাদিকদের জানান, বিএনপি নেতা মুজিবুর রহমানকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। তিনি সুস্থ হলে তিন মাস কোথায় ছিলেন, কারা তাকে অপহরণ করেছিল এ ব্যাপারে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৃটেন বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রবাসী মুজিবুর রহমান ও তার গাড়িচালক মো. রেজাউল করিম সোহেল গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেট ফেরার পথে নিখোঁজ হন।

৬ মে মুজিবের ভাগনি জামাতা অধ্যক্ষ রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন দুপুরে জেলা বিএনপি মুজিবের সন্ধান চেয়ে শহরের লন্ডন প্লাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। ৭ মে মুজিব ও তার গাড়ি চালক সোহেলের সন্ধান দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন এবং ৮ মে সুনামগঞ্জ জেলায় আধাবেলা হরতাল পালন করে বিএনপি ও অঙ্গ সংগঠন।

১০ মে রবিউল ইসলামের সাধারণ ডায়েরিকে অভিযোগ হিসেবে নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে আকবর চৌধুরী (৩০), জিহাদ (২৭) ও তারেক (২৭) নামে ৩ যুবককে আটক করে পুলিশ। অপরদিকে ২০ মে দিনগত রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রাম থেকে মাহমুদ নামে অপর এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

মুজিব নিখোঁজের ঘটনায় আটককৃতরা বর্তমানে জামিনে আছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান।

You Might Also Like

ছাতকে ‘চোর’র হামলায় ৬ পুলিশ আহত
রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা এখনো সিদ্ধান্ত নেননি কামারুজ্জামান
গীতিকার শাহ আবদুল ওদুদ : একজন পরীক্ষিত স্বজন মোহাম্মদ নওয়াব আলী
দেশে ফিরছেন জে. মঈন, ব্রি. বারী!
বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ
Previous Article বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়ামের কথা
Next Article খোঁজ মিলেছে মুজিবুরের গাড়িচালকের
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

গাজী টেলিভিশন এর সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক বিলকিস আক্তার সুমি।

11 years ago

নারী কনস্টেবলের প্রেমের ফাঁদে ধরা পড়লেন দুর্ধর্ষ এক ডাকাত

11 years ago

জানেন কি মশা কাদের বেশি কামড় দেয়?

9 years ago

মরিচ খেয়েই বেঁচে আছেন ‘চিলি কিং’

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?