By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দেশে ফিরছেন জে. মঈন, ব্রি. বারী!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

দেশে ফিরছেন জে. মঈন, ব্রি. বারী!

Last updated: August 3, 2014 7:43 pm
12 years ago
2 Min Read
SHARE
3-02নিউইয়র্ক: দেশে ফিরছেন ওয়ান ইলেভেনের অন্যতম আলোচিত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী। নিউইয়র্কে বসবাসকারী এই সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ট একটি সুত্র এ কথা জানিয়েছে। এছাড়াও ওয়ান ইলেভেনের ‘মূল নায়ক’ হিসেবে পরিচিত জেনারেল মঈন উ আহমেদও দেশে ফিরতে চান। সূত্রটি জানায়, ক্যান্সার আক্রান্ত মঈন উ আহমেদ এখন অনেকটাই সুস্থ। এ অবস্থায় দেশে ফিরতে চান বলে ঘনিষ্টদের জানিয়েছেন।ওয়ান ইলেভেনের কুশীলবদের মধ্যে একমাত্র চাকুরীচ্যুত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী তার অসুস্থ মা’কে দেখতেই দেশে ফিরছেন। এছাড়া দীর্ঘদিন প্রবাসজীবনেও তিনি হাঁপিয়ে উঠেছেন বলে জানায় সুত্রটি ।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার বারী ছাড়া ওয়ান ইলেভেনের কেন্দ্রে অবস্থানকারী অন্য সবাই সাধারণ ভাবেই চাকরি থেকে অবসর পেয়েছেন। পরে রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর ব্রিগেডিয়ার বারীকে ওয়াশিংটন থেকে দেশে তলব করা হলে নির্ধারিত সময়ের মধ্যে দেশে না ফেরায় তাকে চাকুরিচ্যত করা হয়।

এই প্রক্রিয়ার আরেক প্রধান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল এ টি এম আমিন ওয়ান ইলেভেন পরবর্তীতে পদোন্নতি পান এবং নিয়মানুসারে অবসরে গেছেন। বর্তমানে তিনি দুবাইয়ে বসবাস করছেন। দেশেও মাঝে মধ্যে আসা-যাওয়া করছেন তিনি।

অন্যদিকে আরেক প্রধান চরিত্র লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী নতুন সরকার ক্ষমতায় এলে অষ্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনারের দায়িত্ব পান। এরপর তিন দফায় তার নিয়োগের মেয়াদ বাড়ানো হয়।

বর্তমানে তার পরিবার অষ্ট্রেলিয়াতে অবস্থান করলেও জেনারেল মাসুদ উদ্দীন চৌধুরী দেশেই অবস্থান করছেন বলেও জানা যায়।

এদিকে, ওয়ান ইলেভেনের মুল নায়ক জেনারেল মঈন সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমেই প্রকাশ্যে, অপ্রকাশ্যে জানানোর চেষ্টা করছেন, তিনি আরেকটু সুস্থ বোধ করলে দেশে ফিরবেন।

দেশে অসুস্থ মাকে দেখে ব্রিগেডিয়ার বারী যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন নাকি দেশেই থাকবেন? এমন প্রশ্নে তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ট সুত্রটি জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে  দেশে থাকার ভাবনাও তার মাথায় রয়েছে।

You Might Also Like

দণি সুরমা সাহিত্য পরিষদের সভায় বক্তারা ভালো লেখার জন্য কঠোর লেখাপড়া করতে হবে
কাজীরবাজার সেতু পীর হবিবের নামে করণের দাবি দেশ-বিদেশে
শাবির সাবেক ভিসি ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী আর নেই : জানাযার সময়
সিলেটে বিদেশগামী কর্মীদের টিকার রেজিস্ট্রেশন শুরু
রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা এখনো সিদ্ধান্ত নেননি কামারুজ্জামান
Previous Article প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ২৩ নভেম্বর
Next Article হজযাত্রীরা জনপ্রতি ৬ হাজার ৮শ’ সৌদি রিয়াল নিতে পারবেন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

তিনি ১১২টি দেশের জাতীয় সংগীত গাইতে পারেন

9 years ago

খেলাধুলায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে যাচ্ছে —- জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম

11 years ago

এসডিসি পরিচালিত পবিত্র কোরআন শিক্ষা কেন্দ্র পরিদর্শন সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শিশুদের দ্বিনী শিক্ষায় গড়ে তুলতে হবে — খন্দকার মামুন আলী আখতার

11 years ago

পদবঞ্চিতদের আন্দোলনে বিব্রত খালেদা, ডেকে পাঠালেন ফখরুল, অ্যানি, টুকুকে

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?