Homeশীর্ষ সংবাদশহীদ কাদরীর মরদেহ ঢাকা আসছে

শহীদ কাদরীর মরদেহ ঢাকা আসছে

001যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরীর মরদেহ ঢাকায় আনা হচ্ছে। তার স্ত্রী নীরা কাদরী জানিয়েছেন কবির ইচ্ছায়ই তার মরদেহ বাংলাদেশে আনা হবে।
কবিপত্নীর সঙ্গে কথা বলে একই তথ্য জানিয়েছেন বাংলাদেশ কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। তিনি রোববার রাতে বলেন, তার স্ত্রী বলেছেন, কবির শেষ ইচ্ছা ছিল তাকে যেন ‍মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। দেশে আনার পর শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে বলে জানান তিনি।শহীদ কাদরীর মরদেহ কবে দেশে আনা হবে তা এখনও ঠিক হয়নি জানিয়ে মুহাম্মদ সামাদ বলেন, নিউ ইয়র্কের হাসপাতাল থেকে মরদেহ ছাড়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments