Homeবিনোদনব্রুস লি’র গল্পে টিভি সিরিজ বানাবেন তার মেয়ে

ব্রুস লি’র গল্পে টিভি সিরিজ বানাবেন তার মেয়ে

10
অকাল প্রয়াত ব্রুসলি’র লেখার ওপর ভিত্তি করে টেলিভিশন সিরিজ তৈরি করবেন তার মেয়ে শ্যানন লি।মাত্র ৩২ বছর বয়সে মারা যান ব্রুস লি। মৃত্যুর পর তার হাতে লেখা কিছু নোট খুঁজে পান মেয়ে শ্যানন। ‘ওয়ারিয়র’ নামে সেই লেখার উপর ভিত্তি করেই সিরিজটি বানাতে চান তার মেয়ে।

‘ব্রুস লি এনটারটেইনমেন্ট’এর ব্যানারে নির্মিত হবে এ সিরিজটি। পরিচালনা করবেন জাস্টিন লিন এবং জোনাথন ট্রপার। কারা এতে অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত হয়নি।

ব্রুসের জন্মস্থান সান ফ্রান্সিসকোর চায়নাটাউনে হবে চিত্রায়ন।

এক তরুণ মার্শাল আর্টিস্টের লড়াইয়ের গল্প নিয়েই ‘ওয়ারিয়র’।

ব্রুসের লেখা নিয়ে এর আগেও একটি সিনেমা করা হয়েছিলো। ব্রুসের মৃত্যুর পাঁচ বছর পরে করা হয় ‘সার্কেল অফ আয়রন’। ‘দ্য সাইলেন্ট ফ্ল্যুট’ অবলম্বনে এটি তৈরি করেছিলেন পরিচালক রিচার্ড মুর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments