By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ভারতের বিষয়ে যা বললেন আফ্রিদি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
খেলাধুলাবই পত্রসর্বশেষ

ভারতের বিষয়ে যা বললেন আফ্রিদি

Last updated: February 27, 2016 6:59 pm
11 years ago
2 Min Read
SHARE

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ওয়ানডেতে বেশ দাপট দেখালেও টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোতে পাকিস্তানের সাফল্য তলানীতে। ভারতের বিপক্ষে মোট ছয়টি টি-টোয়েন্টির মাত্র একটিতে জয় পেয়েছে পাকিস্তান। তবে অতীত পরিসংখ্যান ভুলে ভালো করার প্রত্যয় পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির কণ্ঠে।

দীর্ঘ বিরতির পর ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি এখানকার সবাই পেশাদার ক্রিকেটার। পিএসএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেললেও তারা খুব সংগঠিত রয়েছে। আমরা আগামীকাল (শনিবার) বড় একটি ম্যাচ খেলতে যাচ্ছি। ভারতের বিপক্ষে আগে কি হয়েছে সেটা আমি ভাবতে চাই না। কেননা আমি অতীতে পড়ে থাকতে চাই না। পরিকল্পনা আমরা অনুযায়ী নিজেদের খেলাটা খেলতে চাই।’

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে বুম বুম আফ্রিদির বক্তব্য, ‘ভারতীয় ব্যাটসম্যানরা সচরাচর স্পিন খুব ভালো খেলে। তাদের বেশ কিছু খেলোয়াড় দারুণ ফর্মে রয়েছেন। তারা কিছু দারুণ ম্যাচ খেলে এখানে এসেছে। তবে আমাদের দলের মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব এবং মোহাম্মাদ ইরফানের মতো পেস বোলাররা দারুণ ফর্মে রয়েছে। আশা করছি ফলাফল আমাদের অনুকূলেই থাকবে।’

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজের অবসরের কথা জানিয়েছিলেন আফ্রিদি। আবারও সেই প্রশ্ন উঠতে পাকিস্তান দলপতি বলেন, ‘মনে হচ্ছে এশিয়া কাপ এবং বিশ্বকাপ আমার কাছে অবসরের ভাবনার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ। আমি সেগুলোর উপরই বেশি নজর রাখছি।’

নিজ দলের বোলিং বনাম ভারতের ব্যাটিং নিয়ে আফ্রিদি বলেন, ‘এটি সর্বদাই বড় একটি ফ্যাক্টর। তারা বড় স্কোর গড়তে চাইবে। পিএসএলে ভাল করা আমাদের ব্যাটসম্যানদেরও একই লক্ষ্য থাকবে। আমরা আশা করবো যেন আমাদের ভুলগুলোর পুনরাবৃত্তি না হয় এবং নিজেদের ধরন ঠিক থাকে।’

ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে আফ্রিদি বলেন, ‘খেলাধূলা সর্বদাই দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভূমিকার রাখে। মানুষ এখন দুই দেশের বৈরী সম্পর্ক চায় না। তারা বিনোদন চায়। আমার মনে হয় পাকিস্তানের মানুষ চায় ভারত সেখানে গিয়ে খেলুক। হয়তো ভারতের অনেকেও সেটা চায়। খেলাধুলার উপর আমাদের কোনো রাজনৈতিক প্রভাব কাজে লাগানো উচিত নয়। আমাদের উচিত মানুষের দাবীকে মূল্যায়ন করা এবং সবার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া।’

You Might Also Like

জাগ্রত কন্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ কর্তৃক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্টিত
‘সেপ্টেম্বরেই স্কুল-কলেজ খুলে দেওয়ার চিন্তাভাবনা আছে’
অবৈধ প্রবেশের অভিযোগে মামলা নিখোঁজ সালাহউদ্দিন ভারতে গ্রেফতার
বোল্ট ও ফেলপসের শূন্যতা অপূরণীয়
দশ মাসেও চালু হয়নি ওসমানীর রিফুয়েলিং স্টেশন, বিড়ম্বনা
Previous Article সালমানের পথেই হাঁটলেন তারই এক সময়ের প্রেমিকা ক্যাটরিনা কাইফ!
Next Article অবষেশে ফেসবুকে ছড়ানো সেক্স ভিডিও নিয়ে মুখ খুললেন মাহিয়া মাহি !
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্ট ইউকে’র বার্ষিক সভা অনুষ্ঠিত

8 years ago

আজ সিরামিশী গণহত্যা দিবস শহিদ আব্দুল মনাফ স্মৃতি সংসদের উদ্যোগে স্মারক সংকলনের মোড়ক উন্মোচন

9 years ago

রাজন হত্যার প্রধান আসামী সৌদি আরবে আটক কামরুল সহ পলাতকদের বিরুদ্ধে পত্রিকা বিজ্ঞাপন জারির নির্দেশ আদালতের

11 years ago

১২৫তম জন্মাবার্ষিকী উদযাপন লোকসাহিত্যের ইতিহাসে মোহাম্মদ আশরাফ হোসেন এক উজ্জ্বল নাম — প্রফেসর নন্দলাল শর্মা

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?