সর্বশেষ

সরকার সম্পূর্ণরূপে উপজেলা পদ্ধতি চালু করতে ব্যর্থ হয়েছে -আব্দুল্লাহ সিদ্দিকী

000জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, ১৯৮৪ সালের এই দিনে উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু, এরশাদের করা উপজেলা পদ্ধতি সম্পূর্ণরূপে দেশে পরিচালিত হচ্ছে না। যার কারণে, দেশ অনেক পিছিয়ে রয়েছে।
এরশাদের করা উপজেলা পদ্ধতি সম্পূর্ণরূপে চালু করার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার এরশাদের সকল পরিকল্পনায় দেশকে এগিয়ে নিতে পারলেও উপজেলা পদ্ধতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তাই, অবিলম্বে সম্পূর্ণরূপে উপজেলা পদ্ধতি চালু করতে হবে।
আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, জাতীয় পার্টি অনেকদূর এগিয়েছে। আগামীতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৫১টি আসনে জয়লাভ করে জাতীয় পার্টি সরকার গঠন করবে। আর জাতীয় পার্টি সরকার গঠন করলে দেশের উন্নয়ন সম্ভব হবে। দেশের জনগণের বুঝতে বাকি নেই, জাতীয় পার্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
তিনি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা জাতীয় পার্টির সুরমা মার্কেটস্থ কার্যালয়ে এরশাদের উপজেলা পদ্ধতি প্রবর্তন দিবস উপল্েয আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আহসান হাবীব মঈন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আব্দুল মজিদ সরকার, জেলা জাতীয় পার্টির নেতা বাশির আহমদ, নাজমুল হোসেইন, মো. দৌলা মিয়া, ফখরুল হোসেন সোহেল, কয়েস আহমদ, জেলা যুব সংহতি নেতা ফয়জুল আলম, শামীম আহমদ, নেছার আলী, জাতীয় ছাত্র সমাজ নেতা ফয়জুল ইসলাম ফয়েজ, কেন্দ্রীয় সদস্য আল আমিন, জয়নুল আবেদীন জয়নাল, মঞ্জুর আহমদ আরিফ, জামিল আহমদ, রুমান হোসেন, আরিফ আহমদ, মিফতাহ সিদ্দিকী, জুবেল আহমদ, সুমন আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button