By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • Home
    • Home 2
    • Home 3Hot
    • Home 4
    • Home 5New
  • Politics
    Politics
    Politics is the art of looking for trouble, finding it everywhere, diagnosing it incorrectly and applying the wrong remedies.
    Show More
    Top News
    It’s Final: 12 Names on The 2025 Ballot for President, 9 for VP
    5 years ago
    8 Mistakes That Will RUIN Your Weekend Trips Plan
    5 years ago
    Best beaches in the UK for the Perfect Sandy Getaway
    5 years ago
    Latest News
    It’s Final: 12 Names on The 2025 Ballot for President, 9 for VP
    5 years ago
    National Day Rally 2023: Sacrifice, Effort Needed to Preserve Harmony
    5 years ago
    10 Places You Can’t Miss If It’s Your First Time in European
    5 years ago
    8 Mistakes That Will RUIN Your Weekend Trips Plan
    5 years ago
  • Technology
    TechnologyShow More
    Buying a Car Will Soon be Like Buying a Phone, Why Your Next Car Could be an EV
    6
    Hands-On With the iPhone 13, Pro, Max, and Mini
    5 years ago
    Explained: What are Smart Glasses and How Do It Work?
    5 years ago
    Apple VS Samsung– Can a Good Smartwatch Save Your Life?
    5 years ago
    Corsair HS80 RGB Wireless Gaming Headset Review
  • Posts
    • Post Layouts
      • Standard 1
      • Standard 2
      • Standard 3
      • Standard 4
      • Standard 5
      • Standard 6
      • Standard 7
      • No Featured
    • Gallery Layouts
      • Layout 1
      • Layout 2
      • layout 3
    • Video Layouts
      • Layout 1
      • Layout 2
      • Layout 3
      • Layout 4
    • Audio Layouts
      • Layout 1
      • Layout 2
      • Layout 3
    • Post Sidebar
      • Right Sidebar
      • Left Sidebar
    • Review
      • Stars
      • Scores
      • User Rating
    • Content Features
      • Highlight Shares
      • Inline Mailchimp
      • Print Post
      • Inline Related
      • Source/Via Tag
      • Reading Indicator
      • Content Size Resizer
    • Table of Contents
      • Full Width
      • Left Side
    • Sponsored Post
  • Pages
    • Search Page
    • 404 Page
Reading: অর্থমন্ত্রীর প্রতি বিএনপি নেতার প্রেম!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • Economics
  • Politics
  • Pursuits
  • Business
  • Science
  • Technology
  • Fashion
  • Home
    • Home 1
    • Home 2
    • Home 3
    • Home 4
    • Home 5
  • Demos
  • Categories
    • Technology
    • Business
    • Pursuits
    • Fashion
    • Economics
    • Politics
    • Science
    • Wellness
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

অর্থমন্ত্রীর প্রতি বিএনপি নেতার প্রেম!

Editor
Last updated: October 24, 2015 9:49 am
Editor
11 years ago
Share
SHARE

708e60ddb3bd0b020aead9eb782ca391সিলেট, ২৩ অক্টোবর- দেশের রাজনীতি, দলাদলির মাঠ যতই সরগরম থাকুক না কেন, সিলেটের রাজনীতিতে সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘদিনের। পুণ্যভূমি সিলেটে দলীয় কর্মসূচি পালনে আওয়ামী লীগ-বিএনপির সমঝোতা রয়েছে। এই সম্প্রতির বন্ধনকে আরো মজবুত করলেন সিলেটের রাজনীতির অভিভাবক অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার একটি অনুষ্ঠানে দুই মেরুর দুই নেতার ভালোবাসার গল্প প্রকাশ পেয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৫০ হাজার বই নিয়ে শুরু হওয়া দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন অর্থমন্ত্রী। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মখন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা আর বিশেষ অতিথি বিএনপি নেতার একে-অন্যের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হন উপস্থিত সবাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরু হওয়ার আগেই অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন বিএনপি নেতা মখন মিয়া। একপর্যায়ে অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে এলে তাকে অভ্যর্থনা জানান তিনি। এ সময় অর্থমন্ত্রীকে হাত ধরে মঞ্চে নিয়ে আসেন বিএনপির ওই নেতা। অর্থমন্ত্রী মঞ্চে ওঠার পর অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামছুল ইসলাম ও যুবনেতা অরুণ দেবনাথ সাগর।

দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলা একাডেমির ফেলো নূরুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক ভিসি ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল আজিজ, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মখন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবন্তী রায় প্রমুখ।

বিএনপি নেতা মখন মিয়ার পুরো বক্তব্যেই অর্থমন্ত্রীর গুণগান ছিল। তার বক্তব্যে অবাকও হয়েছেন অনেকে। মখন মিয়া বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত হলেন সিলেট তথা সারা বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি সফল অর্থমন্ত্রী। তিনি যেখানে পা রাখেন সেখানেই সোনা ফলে।’

সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি নেতা সাইফুর রহমানের আমলে শুরু হওয়া সুরমা নদীর ওপর নবনির্মিত কাজির বাজার সেতু প্রসঙ্গে মখন মিয়া বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কাজির বাজার সেতু করেছেন। এতে দু’পাড়ের মানুষের যথেষ্ট উপকার হয়েছে। তবে দক্ষিণ সুরমা মানুষের দাবি ওই ব্রিজের সঙ্গে একটি লিংক তৈরি করা। যাতে দক্ষিণ সুরমা উপজেলার মানুষের এই ব্রিজটি কাজে লাগে।’

একপর্যায়ে মখন মিয়া যে স্কুল মাঠে সমাবেশ হচ্ছে সেই স্কুল প্রসঙ্গে অর্থমন্ত্রীকে অবহিত করেন। তিনি বলেন, ‘সদরখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘরটি অল্প বৃষ্টিতে হাঁটুপানি জমে যায়। তাই এই স্কুলটি সংস্কার করা খুব প্রয়োজন।’

মখন মিয়ার কথা শুনে বিষয়টি নিয়ে মঞ্চে উপস্থিত থাকা সিলেট জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী মুহিত। এ ছাড়াও ওই স্কুলটি দ্রুত সংস্কার করার নির্দেশ দেন তিনি। পরে জেলা প্রশাসক জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, ‘মখন মিয়ার বক্তব্য শুনে মঞ্চেই আমাকে সদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘরটি সংস্কারের নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী মহোদয়। বিদ্যালয়টি সংস্কার হবে।’

You Might Also Like

পলাশ আফজালের উপন্যাস রমজান আলীর মোড়ক উন্মোচন ২১ আগস্ট বিকাল ৫টায় সিলেটের কেন্দ্রীয় শহিদমিনারে
আবারও পুরোদমে সরব হবে তামাবিল স্থলবন্দর
বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে হবে ——- এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ
সিলেট ওসমানী বিমানবন্দরে ২০৩ জন যাত্রীর চরম দুর্ভোগ
৬৫ রানে গুড়িয়ে গেল নামিবিয়া ,গ্রুপ সেরার পথে বাংলাদেশ
Share This Article
Facebook Email Print
Previous Article সরকার সম্পূর্ণরূপে উপজেলা পদ্ধতি চালু করতে ব্যর্থ হয়েছে -আব্দুল্লাহ সিদ্দিকী
Next Article হাঁটলেই চলবে সাইকেল
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
[mc4wp_form]
Zero spam, Unsubscribe at any time.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?