By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: লামাকাজী ইউনিয়ন পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায় —— ড. অরূপ রতন চৌধুরী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

লামাকাজী ইউনিয়ন পরিষদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায় —— ড. অরূপ রতন চৌধুরী

Last updated: May 8, 2023 10:06 am
3 years ago
2 Min Read
SHARE

মাদক দ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেছেন, তরুণ ও যুব সমাজের মানসিক বিকাশ ঘটাতে হবে। বিকাশমান শক্তি অবক্ষয় রোধ করতে সক্ষম।

যুবশক্তিকে খেলাধূলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে নিয়ে আসতে পারলেই আলোকিত সমাজ গঠন সম্ভব। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনের বিকাশ ঘটায়। তিনি সুস্থ সমাজ বিনির্মাণে যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

৫ মে শুক্রবার রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজ মাঠে বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ধলা মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানস সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা, অবঃ সরকারি কর্মকর্তা মুহিবুর রহমান কিরণ, প্রাক্তন শিক্ষক সুধাংশু শেখর দত্ত শিল্টু, বিশিষ্ট আইনজীবী এডভোকেট কল্যাণ চৌধুরী, লামাকাজী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান লালা মিয়া, সাবেক মেম্বার সমর কুমার দাস।

লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন, ২নং ওয়ার্ড সদস্য আফজাল হোসেন, ৫নং ওয়ার্ড সদস্য চমক আলী, ৯নং ওয়ার্ড সদস্য জিসু আচার্য্য প্রমুখ।

প্রধান অতিথি ড. অরূপ রতন চৌধুরী আরো বলেন, দীর্ঘ দিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন করার চেষ্টা করছি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সিলেট -২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নের সুযোগ দিলে, স্মার্ট জনপদ হিসেবে সিলেট-২ আসনকে তোলে ধরতে চাই। নিজ এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি এ ব্যাপারে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন। তিনি বিশ্বনাথের গ্রাম পর্যায়ে ফুটবল সহ অন্যান্য খেলাধুলা সুষ্ঠুভাবে পরিচালনার মাদক দ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) বাংলাদেশ পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

- Advertisement -
Ad image

You Might Also Like

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ মঙ্গলবার
সিলেটে কলেজের বাস খাদে : ছাত্রী নিহত
প্রকাশনার উন্নয়ন ও উৎকর্ষ সাধন নিয়ে সিলেটের সিনিয়র লেখকদের সাথে সৃজনশীল আড্ডা
লালারগাঁও এলাকায় সুরমানদী দিয়ে ভেসে গেছে অজ্ঞাত লাশ
ছয় কারণে খাবার থেকেই হতে পারে মাথাব্যথা
Previous Article সিলেটে ‘ক্যান্সার কংগ্রেস’ অনুষ্ঠিত ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের
Next Article যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হলেন বিশ্বনাথের শিরিন আক্তার ও মো. শহিদ

You Might Also Like

শহীদ মিনারে যাচ্ছে না পিয়াসের মরদেহ

12 years ago

বয়স্কদের যৌন চাহিদা বেশি!

12 years ago

আরিফের সুস্থতা কামনায় দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল

11 years ago

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?