By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: রিমান্ড শেষে রাজন হত্যার আসামী রুহেল হাজতে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

রিমান্ড শেষে রাজন হত্যার আসামী রুহেল হাজতে

Last updated: July 27, 2015 9:05 am
11 years ago
2 Min Read
SHARE

0002সিলেট শহরতলীর কুমারগাঁও এলাকায় চাঞ্চল্যকর শিশু শেখ মোঃ সামিউল আলম রাজন (১৩) হত্যা মামলায় গ্রেফতারকৃত রুহুল আমিন ওরফে রুহেলকে ৭ দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। তার বিরুদ্ধে সামিউলের বাবাকে মামলা করতে বাধা দেওয়া ও লাশ গুম করার চেষ্টার অভিযোগ রয়েছে। রুহেল জালালাবাদ থানা এলাকার বাসিন্দা। সে রাজনের ঘাতক আলী হায়দারের শ্যালক। গত ১৮ জুলাই ঈদের দিনে স্থানীয় এলাকাবাসী রুহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এর পরদিন পুলিশ তার বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানী শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী ৩য় আদালত) মোঃ আনোয়ারুল হক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রুহেলকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে রুহেলকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জালালাবাদ থানার জিআরও এএসআই ফরিদ উদ্দিন নিশ্চিত করেছেন।
এদিকে, রাজন হত্যা মামলায় আটক আয়াজ উল্যাহকেও তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। গত শনিবার আয়াজ উল্যাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ সাহেদুল করিমের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন । গত শুক্রবার রাত ১টায় ডিবি ও জালালাবাদ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত জানান, রিমান্ডে থাকা অন্য আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে আয়াজকে গ্রেফতার করা হয়। হত্যাকান্ডের সাথে তারও সম্পৃক্ততা রয়েছে।
গত ৮ জুলাই বুধবার সকালে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। নিহত সামিউল আলম রাজনের বাড়ি সিলেট নগরীর কুমারগাঁও বাসস্ট্যান্ডের পাশে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রামে। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা রাজন সবজি বিক্রি করত। রাজনের পিতা শেখ আজিজুর রহমান পেশায় একজন প্রাইভেট কার চালক। তার দুই ছেলের মধ্যে রাজন বড়।

You Might Also Like

কবি শহীদ কাদরী চলেই গেলেন
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা সম্পন্ন
জাফলংয়ে হচ্ছে ‘পর্যটন জোন’, বসানো হবে কেবলকার, উঁচু টাওয়ার
সালুটিকর ডিগ্রি কলেজে র‌্যালী, বৃরোপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রবাসী কবি আসমা মতিনকে বাসিয়া প্রকাশনী সম্মাননা প্রদান করেছে
Previous Article সাবরেজিষ্ট্রারের বিদায় সংবর্ধনা দায়িত্বশীল কর্মই কাঙ্খিত গন্তব্যে পৌছে দেয় ——-জেলা রেজিষ্ট্রার
Next Article স্বেচ্ছাসেবকলীগের ২১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর‘র স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

প্রতি রাতে মেসির হোটেলে থাকার খরচই ২০ লাখ টাকা!

5 years ago

দণি সুরমা সাহিত্য পরিষদের আসরে বক্তারা স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে চর্চার কোন বিকল্প নেই

10 years ago

রমজানের আগে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন: প্রধান নির্বাচন কমিশনার

12 years ago

অঝোরে কাঁদলেন প্রধানমন্ত্রী, শোকে নিস্তব্ধ সভা

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?