By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: রেকর্ড গড়ে টাইগারদের জয়
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলাবই পত্রসর্বশেষ

রেকর্ড গড়ে টাইগারদের জয়

Last updated: March 5, 2015 5:30 pm
12 years ago
4 Min Read
SHARE

স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের টার্গেটে নেমে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। বিশ্বমঞ্চে লাল-সবুজদের হয়ে রেকর্ড রান তাড়া করে জয় ছিনিয়ে নিল মাশরাফি বাহিনী। ১১ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা।

গ্রুপ পর্বের তলানিতে থাকা স্কটিশদের হারিয়ে গ্রুপ পর্ব পেরোনোর রাস্তাটা সুগম করলো টাইগাররা। আর টাইগারদের জয়ের বন্দরে নিয়ে যেতে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহামুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান আর সাব্বির রহমান।

স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ৩১৯ রানের টার্গেটে ব্যাট করতে নামেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারে জোস ড্যাভের বলে উইকেটের পিছনে ক্রুসের গ্লাভসবন্দি হয়ে ফেরেন সৌম্য (২ রান)।

প্রাথমিক ধাক্কা সামলে তামিম-রিয়াদ জুটি ভালোই এগিয়ে নিচ্ছিলেন দলকে। বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড জুটি গড়ে ওয়ার্ডল’র বলে বোল্ড হয়ে রিয়াদ সাজঘরে ফিরলেও, ততক্ষণে বাংলাদেশের দলীয় স্কোর ১৪৪। এ দু’জন মিলে ১৩৯ রানের জুটি গড়েন।

এর আগে ৫ চার ও এক ছক্কায় ক্যারিয়ারের ১২তম অর্ধশতক হাঁকান রিয়াদ। শেষ পর্যন্ত শতভাগ স্ট্রাইক রেটে ৬২ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন রিয়াদ। আউট হওয়ার আগে ৬টি চার আর একটি ছক্কা হাঁকান রিয়াদ।

ওয়ানডে ক্যারিয়ারের ২৮তম অর্ধশতক করে বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ৯৫ রান করে ফেরেন। তামিমের এ ইনিংসটি বিশ্বমঞ্চে বাংলাদেশের একক ইনিংস সর্বোচ্চ রান। ড্যাভের বলে এলবি’র ফাঁদে পড়ে আউট হওয়ার আগে তামিম ১০০ বলে ৯টি চার আর একটি ছক্কা হাঁকান।

দলীয় ২০১ রানের মাথায় টাইগার ওপেনার তামিম ইকবাল ফিরে গেলে ব্যাটিংয়ের দায়িত্ব নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ওয়ার্ডল’র বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ২০তম অর্ধশতক তোলা মুশফিক বিদায় নেন ব্যক্তিগত ৬০ করে। ৪২ বলের মুশফিকের এ ইনিংসে ছিল ৬টি চার আর দুটি ছয়।

দলকে জয়ের বন্দরে নিতে সাকিব অপরাজিত থাকেন ৫২ রানে। আর সাব্বির ৪২ রান করে সাকিবকে যোগ্য সঙ্গ দেন।

পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৬২ রান। ২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ১২৩ রান। আর ৩০ ওভার শেষে টাইগাররা তোলে দুই উইকেটে ১৯১ রান। ৪০ ওভার শেষে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে টাইগাররা তোলে ২৫২ রান।

- Advertisement -
Ad image

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে স্কটল্যান্ড ৮ উইকেট হারিয়ে তোলে ৩১৮ রান। স্কটিশদের হয়ে ১৫৬ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন ওপেনার কোয়েটজার।

অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বোলিং ব্যর্থতার মাঝেও তাসকিন আহমেদ নেন তিনটি উইকেট। এছাড়া নাসির হোসেন পান দুটি উইকেট। সাকিব আল হাসান, মাশরাফি ও সাব্বির পান একটি করে উইকেট।

কোয়েটজার আউট হওয়ার আগে ১৩৪ বলে ১৭টি চার আর চারটি ছয়ে করেন ১৫৬ রান। এর আগে রুবেল হোসেনের বলে ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করেন কোয়েটজার। আর এটিই স্কটল্যান্ডের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি।

- Advertisement -
Ad image

বিশ্বকাপের আসরে ১৬ বছর বছর পর নিউজিল্যান্ডের নেলসনের সেক্সটন ওভালে টাইগাররা আবার মুখোমুখি হয়েছে স্কটল্যান্ডের। ১৯৯৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষেই এসেছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়।

২০০৬ সালে অবশ্য দ্বিপাক্ষীয় সিরিজে বাংলাদেশ-স্কটল্যান্ড দু’বার মুখোমুখি হয়। দুটি ম্যাচেই সহজ জয় পায় টাইগাররা। ওই সিরিজে খেলা মাশরাফি, সাকিব ও মুশফিক রয়েছেন এবারের বাংলাদেশ শিবিরে।

You Might Also Like

৭ দিন ধরে বন্দি পরিবারটি
জাতীয় শোক দিবস উপলক্ষে সিএইচসিপি এসোসিয়েশন সভা ও দোয়া মাহফিল বঙ্গবন্ধুর আদর্শে উদ্দীপ্ত হয়ে দেশ গড়ার সংগ্রামে অবতীর্ণ হতে হবে —- সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়
একটা বুথে একজনই ভোটার। জানেন?
‘সরকার সালাহ উদ্দিনকে গুম করে ইলিয়াস আলীর কাছে নিয়ে গেছে’
জঙ্গিদের বাড়িভাড়া: নর্থ সাউথের প্রোভিসিসহ আটক ৩
Previous Article সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
Next Article মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘উদ্ভট বই উৎসব’র উদ্বোধন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার ক্যাসিনো সামগ্রী, বিদেশি মদ, মুদ্রা, ধারালো অস্ত্র, হরিনের চামড়া উদ্ধার

5 years ago

তুরস্কে বিস্ফোরণ, ২৮ জন নিহত

11 years ago

করিম উৎসবে মেতেছিল কবি নজরুল অডিটোরিয়াম

11 years ago

মহাত্মা গান্ধীকে নিয়ে করা অরুন্ধতী রায়ের মন্তব্যে

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?