খেলাধুলা

রোনালদোর নামে বিমানবন্দরের নামকরণ

c5cd599a9e70965854ad38a61af9803eরিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নামে তার জন্মভূমি মাদেইরা দ্বীপের বিমানবন্দরের পুনঃনামকরণ করা হচ্ছে। ২০১৬ সালে পর্তুগালকে ইউরো শিরোপা উপহার দেয়ায় তার সম্মানার্থে এই নামকরণের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন মাদেইরারর গভর্নর মিগুয়েল আলবুকুয়েরক।

মাদেইরা দ্বীপ রাজ্যের রাজধানী ফানচালে রোনালদোর একটি ব্রোঞ্জ মূর্তি আছে। তার নামে সেখানে একটি জাদুঘর ও একটি হোটেলও রয়েছে। এখন দ্বীপটির বিমানবন্দরের নাম পরিবর্তন করে এই ফুটবলারের নামে করা হবে।

২০১৬ ইউরোতে ফাইনাল ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পর্তুগাল। এই টুর্নামেন্টকে দলকে ফাইনালে নিয়ে আসতে অসাধারণ পারফরম্যান্স করেছেন অধিনায়ক রোনালদো। তবে চোট পাওয়ায় ফাইনাল ম্যাচের ২৫ মিনিটের সময় মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও দেশের হয়ে ইউরোর পর ইবিজা দ্বীপে ছুটি কাটাচ্ছেন রোনালদো। মৌসুম শুরু হওয়ার আগে চোট থেমে মুক্ত হতেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী আগস্টে সুপার কাপে খেলার কথাও জানিয়েছেন রোনালদো। তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে চোট থেকে ফিরতে তার আরো সময় লাগবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button