By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শান্তিতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

শান্তিতে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

Last updated: August 16, 2014 9:06 pm
12 years ago
3 Min Read
SHARE

01-4আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিসের ‘বৈশ্বিক শান্তি সূচক’ অনুযায়ী প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

অষ্ট্রেলিয়ার সিডনিভিত্তিক এ সংস্থার ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক শান্তি সূচকে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম।

বাংলাদেশের এ অবস্থান ‘মধ্যম’ পর্যায়ের বলে তাদের মূল্যায়নে বলা হয়েছে।

তবে সূচক অনুযায়ী বাংলাদেশের চেয়ে দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও ভুটান এগিয়ে রয়েছে।

সূচকে ১৪৩তম অবস্থানে রয়েছে ভারত। আর ১৫৪তম অবস্থানে থাকা পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে খুবই খারাপ অবস্থায় বলে এতে বলা হয়েছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি আফগানিস্তানে। যুদ্ধবিধ্বস্ত দেশটির অবস্থান ১৬১তম, যার পরেই রয়েছে সূচক অনুযায়ী সবচেয়ে খারাপ পরিস্থিতির দেশ সিরিয়া।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে তিন বছরের গৃহযুদ্ধে লক্ষাধিক মানুষের মৃত্যু ও কয়েক মিলিয়ন মানুষ গৃহহারা হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থীও বর্তমানে সিরিয়ার।

বৈশ্বিক শান্তি সূচক নির্ণয়ে ২০১৩ সালের উপাত্ত ব্যবহার করা হয় বলে ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস (আইইপি) জানিয়েছে।

সমাজে বিদ্যমান সহিংসতা, হত্যা, বেসামরিক নাগরিকের হাতে অস্ত্র, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতাসহ ২২টি বিষয় মূল্যায়ন করে ওই সূচক নির্ণয় করা হয়।

এক্ষেত্রে সমাজে শান্তি ও নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের দ্বন্দ্বের সঙ্গে সম্পৃক্তি এবং সন্ত্রাসী তৎপরতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

সহিংসতা দেশগুলোর অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছে তাও বিবেচনায় আনা হয়েছে এক্ষেত্রে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সেখানে ভুটান ও নেপাল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকায় ভুটানের  অবস্থান ১৬তম, আর নেপাল ৭৬তম।

বৈশ্বিক শান্তিতে আইসল্যান্ড প্রথম। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক ও অস্ট্রিয়া।

সূচক অনুযায়ী শান্তি ও স্থিতিশীলতায় প্রথম দিকের অন্য দেশগুলো হলো- নিউ জিল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, কানাডা, জাপান, বেলজিয়াম ও নরওয়ে।

এশিয়ার মধ্যে জাপানই সবচেয়ে শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হিসেবে ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিসের তৈরি করা তালিকায় স্থান পেয়েছে।

শান্তি সূচকে সবচেয়ে নিচের দিকে রয়েছে সিরিয়া। তার উপরের দেশগুলো যথাক্রমে আফগানিস্তান, দক্ষিণ সুদান, ইরাক, সোমালিয়া, সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো প্রজাতন্ত্র, পাকিস্তান, উত্তর কোরিয়া ও রাশিয়া (১৫৩তম)।

বিশ্বব্যাপী মানব উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিয়ে গবেষণাধর্মী কাজ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস।  সিডনির পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে এর আঞ্চলিক দপ্তর রয়েছে।

You Might Also Like

ষষ্ঠ দিনে গড়ালো উদ্ধার তৎপরতা
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
নানা আয়োজনে সিলেট স্টেশন ক্লাবে বর্ষবরণ
ঐতিহাসিক শাহী ঈদগাহ সকাল ৮টায় ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে
যে নদীতে ডুব দিলে কঙ্কাল হয়ে যায় মানুষ
Previous Article সঙ্গীত শিল্পী ন্যান্সির আত্মহত্যার চেষ্টা
Next Article দৈনিক কতটুকু লবণ খাওয়া উচিত ডা. মোড়ল নজরুল ইসলাম
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

এইচ এম আরশ আলী ।। পনোরো আগস্ট

5 years ago

ইভ্যালির চেয়ারম্যান এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

5 years ago

হবিগঞ্জে ট্রাক ও পিকআপভ্যান সংঘর্ষে চালক ও হেলপার নিহত

10 years ago

সাব্বির-মুহিন স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে- আলহাজ্ব আশফাক আহমদ

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?