By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সম্পর্কে ভুল বোঝাবুঝির ঝামেলা দূরে রাখতে করুন ছোট্ট ৭ টি কাজ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
Uncategorizedবিনোদন

সম্পর্কে ভুল বোঝাবুঝির ঝামেলা দূরে রাখতে করুন ছোট্ট ৭ টি কাজ

Last updated: December 18, 2014 3:04 pm
12 years ago
3 Min Read
SHARE

সম্পর্ক ভাঙনের মূল কারণ ভুল বোঝাবুঝির সমস্যা। প্রেমের সম্পর্কই হোক আর দাম্পত্যের সম্পর্কই হোক না কেন একে অপরকে ভুল বুঝলে সম্পর্কের গভীরতা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। দুজনের মনের টান হারিয়ে যেতে থাকে এই ভুল বোঝাবুঝির কারণে। তাই সম্পর্ক থেকে এই ভুল বোঝাবুঝির ঝামেলা যতোটা সম্ভব দূরে রাখাই ভালো। এতে একেবারে শেষ পর্যন্ত সম্পর্ক থাকে মজবুত এবং ভালোবাসা থাকে গভীর ও অটুট।

১) আশা একটু কম করে করুন
মনের মানুষটির কাছ থেকে অনেক কিছুই আশা করার থাকে। কিন্তু এই অতিরিক্ত আশা কিন্তু মনের মানুষটিকে দূরে ঠেলেও দেয়। আমরা যখন আশা করে বসে থাকি তখন আমাদের সঙ্গী তা হয়তো বুঝতেও পারেন না। ফলে আশাহত হওয়ার কষ্টে পড়ে সঙ্গীকে ভুল বুঝে একে অপরের থেকে দূরে সরে যেতে থাকেন অনেকেই। তাই আশা একটু কম করে করার চেষ্টা করুন।

২) রাগ চেপে রাখবেন না
রাগ উঠলে মানুষের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা হারিয়ে যায়। এতে করে ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়তে থাকে। আপনি যতোক্ষণ রাগ পুষে রাখবেন ততোক্ষণই ভুল বুঝতে থাকবেন। তাই রাগ পুষে না রেখে প্রকাশ করে ফেলুন। এতে অন্তত ভুল বোঝাবুঝির ঝামেলা দূর হবে।

৩) একে অপরকে দোষারোপ করবেন না একেবারেই
সঙ্গী ভুল করতেই পারেন এবং সম্পর্কে একটু আধটু ঝগড়া হতেই পারে। কিন্তু একে অপরকে এই নিয়ে দোষাদোষী করলে দুজনের মনেই বিরূপ ধারণার জন্ম হয়। এতে করে ভুল বোঝার পরিমাণ বাড়ে।

৪) নিজেকে পরিষ্কার রাখুন সঙ্গীর কাছে
সঙ্গীকে ভুল বোঝার সুযোগই দেবেন না কখনো। সবসময় নিজেকে সঙ্গীর কাছে পরিষ্কার রাখুন। আপনি স্বচ্ছ থাকলে আপনার সঙ্গী কখনোই ভুল বুঝবেন না।

৫) বিশেষ দিনগুলোতে নিজেই উদ্যোগী হোন
মনে মনে ভাবছেন সঙ্গী হয়তো বিশেষ দিনগুলোতে আপনার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন? এতোটা আশা করে বসে থাকবেন না। হ্যাঁ, অনেক সময় আশা জেগে থাকেই মনে কিন্তু তাই বলে মনে করে নিয়ে চুপচাপ বসে থাকবেন না। নিজেই উদ্যোগী হয়ে যান। এতে ভুল বোঝাবুঝির সমস্যা এড়ানো যাবে।

৬) কাজের ব্যস্ততায় ভুলে যাবেন না সঙ্গীকে
কাজের ব্যস্ততায় সঙ্গীকে ভুলে যাবেন না একেবারেই। এতে ভুল বোঝাবুঝি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গী এবং আপনাদের সম্পর্ক যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কাজের ব্যস্ততার মাঝেই সঙ্গীকে সময় দিন। এতে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারবেন না।

৭) অন্য কারো কথায় কান দেবেন না
তৃতীয় কারো কথা শুনে সঙ্গীকে ভুল বুঝতে যাবেন না। অন্যের কথা সুনেই সঙ্গীর দিকে আঙুল তোলার মতো ভুল কাজ করবেন না একেবারেই। সঙ্গীকে জিজ্ঞেস করুন, বুঝুন। এতেও ভুল বোঝাবুঝির সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে।

You Might Also Like

পাকিস্তানেও বাজিমাত করলেন সালমান
Hands-On With the iPhone 13, Pro, Max, and Mini
Auto Draft
8 Mistakes That Will RUIN Your Weekend Trips Plan
মিশা সওদাগরের নায়িকা শাবনূর, ছবির প্রযোজক গায়ক আসিফ!
Previous Article
Next Article ব্যক্তিত্বের যে ত্রুটিগুলো ধ্বংস করে দিচ্ছে আপনার জীবন ও ভবিষ্যৎ!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

Auto Draft

10 years ago

শুক্রবার মুক্তি পাচ্ছে ঢালিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এম আর–৯

3 years ago

লরেন্সের নগ্ন ছবি নিয়ে চিত্রকর্ম

12 years ago

Black holes Born With Magnetic Fields Quickly Shed Them

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?