By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

Last updated: December 27, 2015 11:56 am
11 years ago
2 Min Read
SHARE

বাসিয়া ডেস্ক :: সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। দিনটি বিশ্বমানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস।

দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল- মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, র‌্যালি, সেমিনার, মিলাদ মাহফিল ও মোনাজাত।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এ উপলক্ষে বাণী দেন।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার ছিল সরকারি ছুটি। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেসরকারি রেডিও দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করেছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক ক্যালিগ্রাফি ও মহানবী (সা.) জীবনভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদশনী, ইসলামী বইমেলা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, কিরাত ও হামদ-না’ত এবং এবং রাসূল (সা.) শানে স্বরচিত কবিতা পাঠের আসর।
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা) উপলক্ষে ২৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। দিবসটি উপলক্ষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করা হয়।

পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নজরুল একাডেমি মগবাজারে নজরুল ভবনে অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বাদ আসর আলোচনা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়।

এ ছাড়া পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

You Might Also Like

সংবিধিবদ্ধ নসিহত ।। মোহাম্মদ ইকবাল
শহীদ মিনারে যাচ্ছে না পিয়াসের মরদেহ
আশ্রয় নেয়া সেই বাড়িটি বঙ্গবন্ধু জাদুঘর হচ্ছে
আমি প্রধানমন্ত্রীকে ‘সাতকড়া’ রান্না করে খাওয়াবো, কাঁদলেন শেখ হাসিনা
লন্ডনে ২৩ ও ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ বইমেলাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি : সকলের সহযোগিতা কামনা
Previous Article মামলার রায়ে দেরি গ্রহণযোগ্য নয়: রাষ্ট্রপতি
Next Article সৌদি আরবে প্রথমবারের মতো নির্বাচনে জয়ী ২০ নারী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

12 years ago

৩০ সেপ্টেম্বরের মধ্যে তৃণমূলে নতুন কমিটি চায় বিএনপি

11 years ago

ছোট বোনকে পুরুষের কাছে বিক্রি করতে চান যে দেশের নারীরা

12 years ago

চিরনিদ্রায় শায়িত এমপি সামাদ

6 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?