By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বইপত্র
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষস্থানীয় সংবাদ

সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Last updated: November 17, 2026 8:48 am
10 hours ago
2 Min Read
SHARE

বাসিয়া ডেস্ক:  সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সরকারের মাত্র ৯ মাসের মধ্যে জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগকে স্থানীয়রা চমক হিসেবে দেখছেন। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য এবং মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে সিলেট জেলায় পৌরসভার সংখ্যা পাঁচটি থেকে বেড়ে ছয়টি হচ্ছে।

পৌরসভা অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার জৈন্তাপুর সদরসহ আশপাশের এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। বাদ আসর স্থানীয়রা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। নতুন পৌরসভাটি গঠিত হচ্ছে উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকা নিয়ে। এর আওতায় নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে।

নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী বলেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জৈন্তাপুর দীর্ঘদিন ধরে অবহেলিত। মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে উদ্যোগী হয়ে পৌরসভা প্রতিষ্ঠার ব্যবস্থা করেছেন। এতে জৈন্তাপুরের উন্নয়ন ত্বরান্বিত হবে।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে আধাসরকারি পত্র (ডিও লেটার) পাঠানোর মাধ্যমে পৌরসভা গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে উদ্যোগ নেন সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে ৯ নভেম্বর নিকার প্রাক্-সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি সুপারিশ করা হয়। সর্বশেষ সোমবার নিকারের সভায় তা চূড়ান্ত অনুমোদন পায়।

- Advertisement -
Ad image

You Might Also Like

অমর একুশে গ্রন্থমেলায় ‘মুক্তিযুদ্ধের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন
বিএনপি থেকে বহিষ্কার হলেন শফি চৌধুরী
সিলেটকে ফ্রি ওয়াইফাই নগরী করার কাজ শুরু
দেশ এখন ঘুষের রাজ্য : এরশাদ
চেক ডিজঅনার মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার
Previous Article সৈয়দ মুজতবা আলী সাহিত্যে প্রাসঙ্গিক ।। মোহাম্মদ আব্দুল হক
Next Article সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

এনসিপি শুক্রবার সিলেটে ‘জুলাই পদযাত্রা’ করবে

1 year ago

পুলিশ প্রশাসনের সাথে বসে আলোচনা করে সীমিত আকারে টমটম চলাচলের আশ্বাস: -মেয়র আরিফুল

12 years ago

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার বিজনেস এডভাইজারি কমিটি গঠনপীর ইকবাল সভাপতি নওয়াব আলী সম্পাদক

7 years ago

লতিফ সিদ্দীকির বক্তব্যের প্রতিবাদে দণি সুরমার লালাবাজারে ৩০ গ্রামবাসীর বিােভ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?