By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটে আয়কর মেলায় ১১ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ১শ’ ৭৬ টাকা আদায়
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

সিলেটে আয়কর মেলায় ১১ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ১শ’ ৭৬ টাকা আদায়

Last updated: September 23, 2014 11:23 am
12 years ago
2 Min Read
SHARE

003-300x186সিলেটে জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ৯ দিন ব্যাপী আয়কর মেলা সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত এ আয়কর মেলা থেকে সেবাগ্রহীতাদের কাছ থেকে ১১ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ১শ’ ৭৬ টাকা আদায় করা হয়।
এ মেলায় প্রতিনিয়ত সেবাগ্রহীতাদের ব্যাপক সাড়া জাগিয়েছে। আয়কর সম্পর্কে বুঝা, টিআইএন খোলা, রিটার্ন দাখিল, আয়কর প্রদানে আশানুরূপ সাড়া পাওয়া গেছে। আর এ কারণে লক্ষ্যমাত্রা অর্জনে অবিচল রয়েছে সিলেট কর অঞ্চল।

গত মঙ্গলবার থেকে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়কর মেলার আয়োজন করে সিলেট কর অঞ্চল। ৮দিনের মাথায় সোমবার পর্যন্ত মেলায় সেবাগ্রহীতাদের ব্যাপক সাড়া মিলেছে বলে দাবী ছিল সংশ্লিষ্টদের।

সিলেট কর অঞ্চলের উপ কর-কমিশনার শান্ত কুমার সিংহ জানান, সন্ধ্যা পর্যন্ত ৬ হাজার ২শ’ ৮১ জন সেবাগ্রহীতা সেবা দেয়া হয়েছে। নতুন টিআইএন গ্রহণ করেছেন ৩শ’ ২২ জন। পুনরায় রেজিস্ট্রেশন ২শ’ ১৬ জন, রিটার্ন দাখিল করে ২ হাজার ৫শ’ ১৭ জন। এ ছাড়া এ মেলায় মোট আয়কর আদায় হয়েছে ১১ কোটি ৫৭ লাখ ১৯ হাজার ১শ’ ৭৬ টাকা।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার মাধব চন্দ্র দাস বলেন, মেলার মুল উদ্দেশ্য ছিল জনগণকে কর আদায়ে আগ্রহী করে তোলা। কর দেওয়াতে কোনো ধরণের বিপত্তি নেই এ বিষয়টি জনগণকে বুঝানো। সেদিক থেকে কাজ করে যাচ্ছে সিলেট কর অঞ্চল। আর লোকজন এখন সতস্ফর্তভাবে মেলায় এসে রিটার্ন দাখিল ও টিআইএন করছেন। হরতাল উপেক্ষা করেও মানুষ মেলায় এসেছেন। যে পরিমাণে কর আদায় হয়েছে, তাতে হরতাল-অবরোধ না থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হতো বলে মন্তব্য করেন তিনি।

২০১৩-১৪ অর্থ বছরে ৪৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৩৯২ কোটি টাকা কর আদায় করে সিলেট কর অঞ্চল। ২০০১ সালে সিলেট কর অঞ্চলের যাত্রা শুরু হয়। বর্তমানে ২২টি কর সার্কেল ও ৪টি রেঞ্জ অফিস নিয়ে পরিচালিত সিলেট কর অঞ্চলের টিআইএনধারীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭১ জন। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ৯ দিন ব্যাপী এ কর মেলার আয়োজন করে সিলেট বিভাগীয় কর অঞ্চল।

You Might Also Like

কেমুসাসের ৮ম বইমেলা আজ শুরু
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
অন্ধকার তাড়াতে নারীদের লেখালেখির কোন বিকল্প নেই জাহাঙ্গীর আলম
বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ
নতুন প্রকাশনা সংগ্রহে জাতীয় গ্রন্থাগারের প্রতিনিধিদল মৌলভীবাজারে
Previous Article ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ
Next Article ছাতকের বন্ধুর হাতে বন্ধু খুন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দেশীয় প্রতিষ্ঠানের দুধ পানে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই: কৃষিমন্ত্রী

7 years ago

মুসলিমদের শ্রদ্ধা জানাতে রোজা রাখলেন হিন্দুরা!

11 years ago

ধান তো চোঁচা হয়ে গেছে: সুরঞ্জিত

11 years ago

জনবিচ্ছিন্ন করতেই আরিফের বিরুদ্ধে পরোয়ানা :মির্জা ফখরুল

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?