By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটে টিসিবি’র পণ্য কিনতে ভিড়
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

সিলেটে টিসিবি’র পণ্য কিনতে ভিড়

Last updated: July 7, 2021 8:29 am
5 years ago
4 Min Read
SHARE

সিলেটে টিসিবি’র পণ্য কিনতে আসা মানুষের ভিড় বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কিনছেন পণ্য। স্বস্তি একটাই- সরকার নির্ধারিত দামে তারা পণ্য কিনতে পারছেন। কিন্তু এবার সিলেটে টিসিবি’র পণ্য কিনতে ভিড় করছেন মধ্যবিত্তরাও। একে তো বর্ষার মৌসুম। অন্যদিকে লকডাউন। সব মিলিয়ে জীবিকায় টান পড়েছে। এ কারণে টিসিবি’র পণ্য কিনতে ভিড় করছেন মধ্যবিত্তরা।

নিম্নবিত্তরাও সকাল থেকে অপেক্ষায় থাকেন পণ্য কেনার। সিলেট নগরীর মাছুদীঘিরপাড় এলাকার রাজ্জাক আহমদ। নগরের হকার মার্কেট এলাকার ব্যবসায়ী।  মোটামুটি সচ্ছল পরিবার তার। একদিকে দোকান ভাড়া, স্টাফ খরচ দেয়া; অন্যদিকে সংসার চালানো তার জন্য কষ্টকর হয়ে উঠেছে। জানালেন- লকডাউন বেড়েছে আরও এক সপ্তাহ। দোকান খোলা যাবে না। বাজার খরচের টাকা বাঁচাতে তিনি টিসিবি’র পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছেন। শুধু রাজ্জাকই নয়, অনেক মধ্যবিত্ত, ব্যবসায়ী, চাকরিজীবীরা এসে দাঁড়িয়েছেন টিসিবি’র লাইনে। সোমবার থেকে সিলেটে শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রি। নগরীর রিকাবীবাজার, মদিনা মার্কেট, আম্বরখানা, বন্দরবাজার সহ ৬টি এলাকায় ট্রাকে করে ডিলাররা তিন ধরনের পণ্য বিক্রি করছেন। প্রতিটি এলাকায়ই টিসিবি’র লম্বা লাইন। শত শত মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। এতে করে ডিলাররা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। ডিলাররা জানিয়েছেন, সকাল থেকে পণ্য কিনতে মানুষের ভিড় লেগেই থাকে। বিকাল পর্যন্ত থাকে ভিড়। এর মধ্যে বিকিকিনি করা হয়। তবে টিসিবি’র পণ্য কিনতে আসা ক্রেতাদের মধ্যেও বেশি মানুষের উপস্থিতির কারণে করোনা নিয়ে ভয় রয়েছে। ক্রেতারা জানিয়েছেন, সরকার ঘোষিত টিসিবি’র পণ্য কিনতে সিলেটে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। এতে করে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। প্রায় এলাকাতেই টিসিবি’র ট্রাককে ঘিরে মানুষের ভিড় রয়েছে। আবার কে কার চেয়ে আগে পণ্য কিনবেন সেটি নিয়েও রয়েছে প্রতিযোগিতা। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে সহযোগিতা প্রয়োজন। সোমবার ও মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে টিসিবি’র পণ্য বিক্রিতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দৃশ্য চোখে পড়েছে। এমনকি পাশে পুলিশ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে কার্যকর ভূমিকা রাখছে না। সিলেট বিভাগের টিসিবি আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগের চার  জেলায় ২৫টি ট্রাকে করে টিসিবি’র মালামাল বিক্রি হবে। এরমধ্যে সিলেট নগরীতে ৬টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। টিসিবি’র পণ্যে, প্রতি লিটার তেলের দাম ১০০ টাকা, ডাল ৫৫ টাকা ও চিনি ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে, সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে পণ্য বিক্রি ও ক্রয় করার নির্দেশনা রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার ও শেরপুর টিসিবি আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ  মো. ইসমাইল মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন, সিলেটে টিসিবি’র পণ্যের চাহিদা অনেক। চাহিদা অনুযায়ী মজুতও আছে অনেক। যে পরিমাণ পণ্য আছে ২৯শে জুলাই পর্যন্ত চলবে। এর মধ্যে ঈদুল আজহার ছুটিতে এ কার্যক্রম বন্ধ থাকবে। পরে আবার চলবে। তিনি বলেন, একটা সময় ছিল, যখন মানুষজন মনে করতেন শুধুমাত্র নিম্ন আয়ের মানুষজন টিসিবি’র পণ্য কিনেন। কিন্তু বর্তমানে বাজারের ঊর্ধ্বগতির কারণে টিসিবিমুখী হচ্ছেন সকল শ্রেণি-পেশার মানুষ। তাই টিসিবি’র পণ্য কিনতে দিন দিন ক্রেতাদের ভিড় বাড়ছে। তাই  ক্রেতাদের চাহিদা অনুযায়ী যোগান দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে টিসিবি’র পণ্য বিক্রি করতে তিনি ডিলারদের প্রতি আহ্বান জানান। এদিকে ক্রেতারা অভিযোগ করেছেন- ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ালেও তারা টিসিবি’র ডিলারদের কাছে প্রয়োজনীয় সব পণ্য পাচ্ছেন না। নির্ধারিত কিছু পণ্য বিক্রি করছেন ডিলাররা। ডিলাররা আবার ‘প্যাকেজ’ সিস্টেম করে সব পণ্যই ক্রেতাদের কাছে বিক্রি করছেন। এতে করে চাহিদা না থাকা সত্ত্বেও ক্রেতাদের পণ্য কিনতে হচ্ছে। তারা জানিয়েছেন, টিসিবি’র ট্রাকে পণ্য বাড়ানো হলে ক্রেতাদের চাহিদা পূরণ হবে। কেবলমাত্র দুটি অথবা তিনটি পণ্য দিয়ে ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব নয়। বিষয়টি বিবেচনায় নেয়ার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

You Might Also Like

জামালগঞ্জের এমরুল কয়েস লোক উৎসব আগামী ১৬ মার্চ
মুসা আল হাফিজ সিলেট ও বাংলাদেশের নয়, পৃথিবীর সম্পদ —প্রফেসর ড. রিজাউল ইসলাম
খাদিজার উপর হামলা : প্রতিকী ডাস্টবিনে থুথু ফেলে ঘৃণা জানাল সিলেটের মানুষ
সাংবাদিক আবুল হোসেনের মাতৃবিয়োগ
অবস্থান বদলাইনি: খালেদা
Previous Article সিলেটের যেসব এলাকায় ৫ দিন বিদ্যুৎ থাকবে না
Next Article আজ সিলেটে যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

You Might Also Like

সিরিয়ায় আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা নিহত

11 years ago

সিসিকের উপ-সহকারী প্রকৌশলী মো. আলতাফ হোসেনের ইন্তেকাল, মেয়রের শোক

7 years ago

বস্তির ছেলে যেভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

12 years ago

কেন হারলেন হিলারি?

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?