সর্বশেষ

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

affaf6ab7821da8555a623cbe0bae7f4-Dhakaঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার  ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ফল ঘোষণা করেন।
শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমসে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।
এসএমএসে ফল জানতে যে কোন মোবাইল অপারেটর থেকে GA লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
এ বছরের ভর্তি পরীায় এক হাজার ১৭০ আসনের বিপরীতে নয় হাজার ৯০৬ জন শিার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৮ হাজার ৫৭ জন। পাসের হার ২০ দশমিক ৬১ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button