By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট-৩ আসনের নির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

সিলেট-৩ আসনের নির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

Last updated: July 24, 2021 9:29 pm
5 years ago
2 Min Read
SHARE
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সিলেট-৩ আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর সুযোগ নেই।
শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনের সকল কার্যক্রম লকডাউন বহির্ভুত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। এছাড়া সিলেট-৩ আসনে ইভিএমে ভোট গ্রহণ হবে এবং যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।করোনা মহামারির এই পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব মেনে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান নুরুল হুদা।

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন, এতে কারও কোনো সংশয়ের অবকাশ নেই।

প্রসঙ্গত, সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। আসনটিতে ভোটার রয়েছেন তিন লাখ ৩০ হাজার। আগামী ২৮ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে এ আসনের উপ-নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী ঢাকার একটি হাসপাতালে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

You Might Also Like

সাংবাদিক তাজ উদ্দিনের মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন
হাইকোর্টে কয়েস লোদীর রিট
ভিত থেকে ছাদ, ৩ ঘণ্টায় তৈরি দোতলা বাড়ি!
শান্তির দেশের তালিকায় ৩ নম্বরে সৌদি আরব
হজযাত্রীরা জনপ্রতি ৬ হাজার ৮শ’ সৌদি রিয়াল নিতে পারবেন
Previous Article মসজিদে নামাজ আদায়ে যেসব নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়
Next Article ফেঞ্চুগঞ্জের সামগ্রিক উন্নয়নে পদক্ষেপ নেব:হাবিব

You Might Also Like

প্যারিসে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

7 years ago

সিলেটে ‘ক্যান্সার কংগ্রেস’ অনুষ্ঠিত ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের

3 years ago

আগস্টেই নাগরিকদের হাতে স্মার্টকার্ড

10 years ago

দেয়াল ভেঙে ব্যাংকের কোটি টাকা চুরি

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?