By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মসজিদে নামাজ আদায়ে যেসব নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

মসজিদে নামাজ আদায়ে যেসব নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়

Last updated: July 24, 2021 9:38 am
5 years ago
2 Min Read
SHARE

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার থেকে দেশে ফের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। বিধিনিষেধ চলাকালে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে স্বাস্থ্যবিধি পালনে কয়েকটি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয় ও সংস্কার) মো. কুদ্দুস আলী সরকারের স্বাক্ষরিত একটি পরিপত্রে মসজিদে নামাজ আদায়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে প্রবেশের ক্ষেত্রে দরজায় হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে। মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। একইসঙ্গে মুসল্লিদের বাসায় থেকেই ওজু করে সুন্নত ও নফল নামাজ আদায় করতে হবে। কেবল ফরজ নামাজ আদায় করতে মসজিদে আসতে হবে। ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে বলেও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মসজিদে কার্পেট বিছানো যাবে না। প্রতি ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে। কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের জামায়াতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদের ওজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হয়েছে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশনায়।

মন্ত্রণালয় বলছে, এর বাইরেও সবার সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে। মহামারি থেকে রক্ষা পেতে নামাজ শেষে দোয়া করতে হবে। খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে এই নির্দেশনাগুলেঅ বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রেও সবার মাস্ক পরা নিশ্চিত করে প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্বও যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলছে, নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নির্দেশনা বাস্তবায়ন করতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল

You Might Also Like

সিলেটে গাছ লাগিয়ে আন্তর্জাতিক যুবদিবস উদযাপন
গীতিকবি সুরকার ও কণ্ঠশিল্পীদের নিয়ে গঠিত হলো সংগীত ঐক্য বাংলাদেশ
বাল্য বিয়ের বলি স্কুলছাত্রী সুরাইয়া! সিসিকের সচেতনতামূলক নাটক ‘ভুলের মাশুলে’র শুটিং সম্পন্ন
দেশ নায়ক তারেক রহমানের রায়ের প্রতিবাদে ম.ম. কলেজ ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
২১ আরোহী নিয়ে নেপালে বিমান নিখোঁজ
Previous Article বিশ্বে করোনায় মোট মৃত্যু ৪১ লাখ ৫৯ হাজার ছাড়ালো
Next Article সিলেট-৩ আসনের নির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

You Might Also Like

অধ্যাপক তাহের হত্যা মামলায় দুজনের ফাঁসি কার্যকর

3 years ago

বঙ্গবন্ধুর এই দেশে কেউ গৃহহীন থাকবে না

5 years ago

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী

5 years ago

আজ কবি ফকির ইলিয়াস এর জন্মদিন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?