By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ১৩ আগষ্ট হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

১৩ আগষ্ট হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Last updated: August 6, 2015 4:13 pm
11 years ago
2 Min Read
SHARE

e3c878391b27253486f2a0d6534be849ঢাকা, ০৬ আগষ্ট- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ আগস্ট চলতি বছর হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। হজে যাওয়ার ফ্লাইট শুরু হবে ১৬ আগস্ট। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। চলতি বছরের সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বুধবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান ধর্ম বিষয়কমন্ত্রী মতিউর রহমান। মন্ত্রী এতে সভাপতিত্ব করেন। সভায় অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ যিলহজ) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ধর্মমন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনায় গত বছর বাংলাদেশ প্রথম হয়েছে। এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় মূল দায়িত্ব পালন করলেও সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা ও সংগঠন এর সাথে জড়িত। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হজ ব্যবস্থাপনায় সফলতা এসেছে।

সফল হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, হাজীরা যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন সে জন্য বাংলাদেশ ও সৌদি আরবে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। বাকি কাজগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে।

বুধবার থেকে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের প্রাথমিক ফ্লাইট শিডিউল ঘোষণা করা হয়েছে। এ বছর বাংলাদেশ বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে সকল হজযাত্রী পরিবহন করা হবে।

- Advertisement -
Ad image

এ বছর সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ১৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ অক্টোবর।

You Might Also Like

গোলাম আজম আইসিইউতে
এসএসসির ফল প্রকাশ
শ্রীলংকাকে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ
সিলেট প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ সিলেটে সমাজকল্যাণমন্ত্রীর অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত
ভূমিকম্পে ‘এভারেস্ট দেখানোর কারিগর’ নিহত
Previous Article অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো সিরিজের প্রত্যাশা মুশফিকের
Next Article দিনে দুপুরে বাসায় ঢুকে ব্লগার নিলয় হত্যা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

তাহিরপুর সীমান্ত থেকে ছয় জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

12 years ago

অর্থমন্ত্রী এম.সাইফুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

12 years ago

সিলেটের বাসিয়া প্রকাশনীতে লেখক আড্ডা ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠান

4 years ago

ওয়ার্ডবাসীর সেবাকে আমি আমার জীবনের ব্রত হিসেবে নিয়েছি

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?