7-1 :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আওতাভূক্ত ১০টি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সভায় ৩১ আগস্টের মধ্যে সকল ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়। সম্প্রতি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির এক সভায় এ সব কমিটি ঘোষণা করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি শফি আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য শেখ মখন মিয়া চেয়ারম্যান, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সাহাব উদ্দিন, আব্দুল মালিক (সাবেক চেয়ারম্যান), তাজরুল ইসলাম তাজুল, মো. কনা মিয়া, মো. সিরাজুল ইসলাম সিরাজ, মো. তফজ্জুল হোসেন, জিল্লুর রহমান সোয়েব, শামীম আহমদ, এইচ এম খলিল, শাহ মাহমদ আলী, কোহিনুর আহমদ, কামাল হাসান জুয়েল, মনিরুল ইসলাম তুরন, মকসুদ আহমদ প্রমুখ।

ইউনিয়ন কমিটি গুলোর আহবায়করা হলেন, মোল্লার গাঁও ইউনিয়ন শাখার আহবায়ক কনা মিয়া, বরইকান্দি ইউনিয়ন শাখার আহবায়ক মো. জাকারিয়া খান, তেতলী ইউনিয়ন শাখার আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, কুচাই ইউনিয়ন শাখার আহবায়ক মো. বজলুর রহমান ফয়েজ, সিলাম ইউনিয়ন শাখার আহবায়ক মো. মোদাব্বির হোসেন, লালাবাজার ইউনিয়ন শাখার আহবায়ক মো. নছির মিয়া, জালালপুর ইউনিয়ন শাখার আহবায়ক তফজ্জুল হোসেন, মোগলাবাজার ইউনিয়ন শাখার আহবায়ক মো. বাবুল মিয়া, দাউদপুর ইউনিয়ন শাখার আহবায়ক এইচ এম খলিল ও কামালবাজার ইউনিয়ন শাখার আহবায়ক মো. আব্দুস সালাম।

– See more at:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments