তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক বলেছেন, সিলেটের ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যা বলে শেষ করা যাবে না। এই ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। নতুন প্রজন্মকে ঐতিহ্যের বিষয়ে সঠিক ইতিহাস জানাতে হবে। গুণীজনকে সম্মান করলে নিজেও সম্মানিত হওয়া যায়। পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রঃ) সহ ৩৬০ আউলিয়া ও আলী আমজাদ এর ন্যায় গুণীজনদের ইতিহাস আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
তিনি শনিবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাপ্তাহিক দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস ও শেরেবাংলা গবেষণা পরিষদ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে সিলেটের প্রাচীন ইতিহাস-ঐতিহ্য বিষয়ক আলোচনা সভা ও নবাব আলী আমজাদ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ লে. কর্নেল অব. আতাউর রহমান পীরের সভাপতিত্বে ও সাপ্তাহিক দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস সিলেট বিভাগীয় ব্যুরো চীফ ও শেরেবাংলা গবেষণা পরিষদ এর সিলেট বিভাগীয় উপ-পরিচালক হোসাইন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখনে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাখাওয়াত হোসাইন, সাপ্তাহিক বাংলা টাইমস ইউকে পত্রিকার সিলেট ব্যুরো চীফ আবু তালেব মুরাদ, ইউরোপে জেএমজি কার্গোর প্রতিষ্ঠাতা ডাইরেক্টর মনির আহমদ, সিলেট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, ক্যামব্রিয়ান কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক মাহমুদ মিয়া, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ইমিগ্রেশন এডভাইজার ড. আর.কে ধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেপুল, ইসলামিক টিভির সিলেট ব্যুরো চীফ শাহজাহান সেলিম বুলবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ আশিকানে আউলিয়া পরিষদের সভাপতি এম.এ. আলী জালালাবাদী। নাতে রসুল পরিবেশন করেন শেখ সাঈদ বিন আলী স্বপন। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নবাব আলী আমজাদ স্মৃতি পদক প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। আগামীতে নবাব আলী আমজাদ এর স্মৃতি রক্ষার্থে একটি সমৃদ্ধ তথ্যবহুল গ্রন্থ প্রকাশ করা হবে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক দি নর্থ বেঙ্গল এক্সপ্রেস এর সম্পাদক ও শেরেবাংলা গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম.এ বারী। বিজ্ঞপ্তি

