Homeশীর্ষ সংবাদঅটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

 হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। তাদের মধ্যে গুরুতর ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ৪ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এবছর এইচএসসি পাস করা শহরের উমেদনগরের আফরোজ মিয়ার ছেলে শাকিল মিয়া এবং বানিয়াচং উপজেলার পুরানবাগ গ্রামের আব্দুল জব্বারের ছেলে নির্মাণ শ্রমিক মুখলিছ মিয়া।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরের খোয়াইমুখ থেকে সিএনজি চালিত অটোরিকশা বানিয়াচং যাওয়ার পথে আতুকুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হন। তাদেরকে হাসপাতালে নেয়ার পথে মুখলিছ মিয়া ও শাকিল মিয়া মারা যায়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments