By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: নাইনটিসিক্স আওয়ার্স ইন টর্চার সেল।। সুরাইয়া মঈন ফ্লোরা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্র

নাইনটিসিক্স আওয়ার্স ইন টর্চার সেল।। সুরাইয়া মঈন ফ্লোরা

Last updated: July 21, 2020 3:00 pm
6 years ago
1 Min Read
SHARE

সুরাইয়া মঈন ফ্লোরা নিজের আগ্রহ এবং ভালো লাগা থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধসম্পর্কিত বিভিন্ন লেখা পড়েন এবং নিজেও লিখতে চান। বিভিন্ন লেখকের লেখায় মুক্তিযুদ্ধের ভয়াবহতা, নিষ্ঠুরতা ও মানবিক বিপর্যয়ের কাহিনি তার মনকে প্রবলভাবে আন্দোলিত করে, তাই নিজের লেখায়ও মুক্তিযুদ্ধ, স্বদেশ হয়ে ওঠে কেন্দ্রীয় বিষয়। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ফ্লোরার লেখা ‘নাইনটিসিক্স আওয়ার্স ইন টর্চার সেল’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এক সংক্ষিপ্ত আখ্যান- যা পাঠক হিশেবে আমাদের মনে দাগ কাটে, ভাবনাকে উদ্বেলিত করে। নিরীহ মানুষের ওপর অসভ্য-বর্বর হানাদারদের নিষ্ঠুরতার এক সাবলীল বর্ণনায় প্রদীপ্ত এই আখ্যান-‘নাইনটিসিক্স আওয়ার্স ইন টর্চার সেল’। মুক্তিযুদ্ধ নিয়ে এটি তার দ্বিতীয় গ্রন্থের দ্বিতীয় সংস্করণ। সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে মুক্তিযুদ্ধ নিয়ে তার প্রথম গ্রন্থ ‘ঝাপসা দু’চোখ’ প্রকাশিত হয়েছিল ২০১৬ খ্রিষ্টাব্দে। প্রচণ্ড দেশপ্রেমের আবহে লেখা গ্রন্থ দুটি ইতোমধ্যে পাঠককুলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার সন্তান এই লেখকের পিতা মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন। বর্তমানে তিনি ব−ুমবার্গ ডাটা ফর হেলথ ইনিসিয়েটিভ-এর বাংলাদেশ কান্ট্রি কোঅর্ডিনেটর হিশাবে দায়িত্ব পালন করছেন। তার মাতার নাম মিসেস মেহতাব পারভিন খানম।
এই লেখকের গভীর চিন্তা ও মননপ্রসূত লেখা সমাজকে সত্যের আলোয় উদ্ভাসিত করবে। কিশোরী ফ্লোরার লেখা পাঠোত্তর দীর্ঘ উপলব্ধির খোরাক জোগায়-যা প্রমাণ করে এক অগ্রসর লেখকের অস্তিত্বই তার মাঝে বিরাজমান।

You Might Also Like

নিষিদ্ধ প্রেম নিয়ে সিমলা
এলো স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং ‘আইফোন ৬’
কেন হারলেন হিলারি?
ইন্দোনেশিয়ান মেয়েদের ফাঁদে বাংলাদেশি ছেলেরা
সাড়ে ৩ কোটি টাকার সোনার গয়না দিয়ে মেয়েকে বিয়ে দিলেন ব্যবসায়ী
Previous Article নীল যমুনা।। ফেরদৌস শেরদিল
Next Article সুর : শেখ মুজিবুর।। দিলওয়ার

You Might Also Like

সিলেটবাসীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঢাকা-সিলেট মহা সড়কের মানববন্ধন

11 years ago

বিশ্বনাথে লন্ডনির তৃতীয় বিয়ে নিয়ে তোলপাড়

10 years ago

শিশিরকন্যা জয়িতার প্রথম বই : ‘দূর পরবাসে’-এর পাঠ প্রতিক্রিয়া

4 years ago

জাহাঙ্গীরের জ্যান্ত সাপ-ব্যাঙ খাওয়ার কাণ্ড…

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?