সাজনো মামলায় জামিন পেলেন সিলেটের জ্যেষ্ট সাংবাদিক ও দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদ।রোববার সকালে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল আজিজ শুনানি শেষে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট আবদুর রকীব
উল্লেখ্য, গত মঙ্গলবার একটি সাজানো ঘটনায় পুলিশ আটক করে সিলেটের সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদকে। এরপর ঠিকানাবিহীন তরুণী তানিয়া ইয়াসমিন মণির একটি সাজানো মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরদিন কারাগারে পাঠায় কোতোয়ালি থানা পুলিশ।
চৌধুরী মুমতাজকে গ্রেফতারের পর থেকেই পুরো সিলেট জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
এ ঘটনায় গভীর ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে সিলেটে কর্মরত সাংবাদিকদের মধ্য।
তারা সাজানো এ মামলা প্রত্যাহার সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের মুক্তির দাবিতে নানা কর্মসূচি নিয়ে মাঠে নামেন।
চৌধুরী মুমতাজ আহমদের বিরুদ্ধে আনা অভিযোগ ও গ্রেফতার প্রক্রিয়া তদন্তের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন।
স্থানীয় সাংবাদিকরা মনে করে, তদন্ত কমিটির তদন্তে ঘটনার নৈপথ্যের রহস্য বেরিয়ে আসবে। –

