By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আম্পায়ারের সিদ্ধান্তে বিদ্রূপ ভারতেও
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
খেলাধুলাসর্বশেষ

আম্পায়ারের সিদ্ধান্তে বিদ্রূপ ভারতেও

Last updated: March 20, 2015 6:43 am
12 years ago
4 Min Read
SHARE

1426789517গতকাল বাংলাদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে রুবেলের বলে ভারতের সেট হওয়া ব্যাটসম্যান রোহিত শর্মা আউট হবার পরেও ‘নো-বল’ এর সিদ্ধান্ত দেয়ায় পাকিস্তানি আম্পায়ার আলীম দারের সমালোচনায় সরব হয়েছে বিশ্বমিডিয়া ও ক্রিকেট বোদ্ধারা। মজার ব্যাপার হলো, আম্পায়ারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ ও বিদ্রুপ প্রকাশ করেছে এমনকি ভারতের মিডিয়া, সাধারণ মানুষ এবং ক্রিকেট অনুরাগীরাও।
ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে সেদেশের জয়ের কারণ হিসেবে কয়েকটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। এগুলো হলো – ভারতের টস জয়, রিভিউর আবেদনে রাইনাকে ‘নট আউট’ দেয়া, ভুল বোঝাবুঝির কারণে ইমরুল কায়েসের রান আউট, সৌভাগ্যক্রমে মাহমুদুল্লাহ’র ‘ছক্কা’ হয়ে যাওয়া বলটি ক্যাচ হয়ে যাওয়া ইত্যাদি। তবে ম্যাচ জয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে রোহিতকে বাঁচিয়ে দেয়া আলীম দারের ‘উদারতা’কে। ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি, জি নিউজ, দ্য হিন্দুসহ ছোটবড় প্রায় সমস্ত মিডিয়া রোহিতের সেঞ্চুরি ‘উদযাপন করার মতো নয়’ বলে স্বীকার করেছে। কারণ হিসেবে সবাই বলেছে এই সেঞ্চুরি এসেছে আম্পায়ারের ভুলে। যে ভুলের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। ‘আউট’ হবার পর রোহিত যে বাড়তি রানগুলো করেছেন সেই রানগুলোই বাংলাদেশের মনোবল ভেঙে দেয়ার জন্য যথেষ্ট ছিল বলে উল্লেখ করা হয়েছে এসব প্রতিবেদনে।
ভারতের ‘ওয়ানইন্ডিয়া’ নিউজ পোর্টালে বলা হয়েছে, পাকিস্তানি আম্পায়ার আলীম দারের বিতর্কিত সিদ্ধান্তে ক্ষোভের ঝড় শুরু হয়েছে দুনিয়ার প্রায় সবগুলো সোশ্যাল মিডিয়াতে। এটাকে ‘বিতর্কিত সিদ্ধান্ত’ না বলে ওয়ান ইন্ডিয়া বলেছে ‘ভুল সিদ্ধান্ত’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তো বটেই, অভিজ্ঞ এই আম্পায়ার তার জীবনের সবচে বাজে সিদ্ধান্তগুলোর একটি দিয়ে বাংলাদেশের পরাজয়ে বড় ভূমিকা রেখে অগণিত ক্রিকেটপ্রেমীর মনে ক্ষোভের সঞ্চার করেছেন। কারণ, তিনি অত কাছে থেকে যে বলটিকে ‘নো’ বল বানিয়ে রোহিতকে বাঁচিয়ে দিলেন, গ্যালারি থেকেও স্পষ্ট বোঝা গেছে ওটা রোহিতের উরুতে আঘাত করত; কোমরের উপর নয়।
অপরদিকে, ইন্ডিয়া ডটকম লিখেছে আম্পায়ার আলীম দারের ভয়ানক বাজে আম্পায়ারিং বাংলাদেশি ক্রিকেট দর্শকদের চরম ক্ষুব্ধ এবং হতাশ করেছে। রুবেলের একটা নিশ্চিত উইকেট কেড়ে নিয়ে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ ‘কেড়ে নেয়ার’ অভিযোগও এড়াতে পারছেন না তিনি।
অন্যদিকে, ভারতের ক্রিকেট নিউজ পোর্টাল ক্রিকেটকান্ট্রি ডটকম লিখেছে রোহিত আউট হয়ে যাবার পরেও আম্পায়ারের বাজে সিদ্ধান্তে তিনি জীবন পেয়ে বাংলাদেশকে তুলোধুনা করেন। রোহিতের ৯০ এর পরের রানগুলো ‘করুণার দান’ বলে মনে করা হচ্ছে, যা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়ায় ভূমিকা পালন করেছে। এতে আরো লেখা হয়, আম্পায়াররা একটু ধীরে সুস্থ্যে সিদ্ধান্ত নিলে কি অমন ক্ষতি হতো! নকআউট পর্বের মতো জীবন-মরণ ম্যাচে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আম্পায়াররা পরস্পরের সাথে আলাপ-আলোচনা করে নিয়ে থাকেন। তারাও সিদ্ধান্ত না নিতে পারলে উপরে (থার্ড আম্পায়ারের কাছে) রেফার করে দেন। কিন্তু মাঠে থাকা দুই আম্পায়ার মিলে যা করেছেন তাতে ক্রিকেটের শুভাকাঙ্খী যে কাউকে বেদনাহত করবে।
কেবল ভারতের মিডিয়া নয়, দেশটিতে ক্রিকেটের মঙ্গলকামী সাধারণ মানুষও আম্পায়ের এই বাজে সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি। দিল্লির প্রখ্যাত সাংবাদিক এবং লেখক রাজদ্বীপ সারদেশাই তার টুইটার অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, কি আর বলব -‘আলীম দার জিন্দাবাদ’! চৌহান নামের এক ক্রিকেট দর্শক লিখেছেন, আলীম দার ‘সু-প্রতিবেশি সুলভ’ আচরণ করেছেন ভারতের আরেক প্রতিবেশিকে (বাংলাদেশকে) বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠিয়ে দেয়ার জন্য!

টুইটারে জোসেফ নামের আরেক ভারতীয় লিখেছেন, রোহিত শর্মার ক্রিকেট মেধা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আম্পায়ারের বাজে সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে নিজেই সাজঘরে ফিরে যেতে পারতেন। আর যখন গেলেন না তখন, সেঞ্চুরি করার পর গ্যালারির দর্শকদের দিকে ব্যাট না উচিয়ে সেটি আলীম দারের দিকেই তোলা উচিত ছিল!

You Might Also Like

যৌন হয়রানির ঘটনায় এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৮ ও ১০ মার্চের এসএসসি পরীক্ষা স্থগিত
ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরি কমিটিতে যুক্ত হলেন
জার্মানদের কিছু মজার খেলা
৫ মিনিটে পাওয়া যাবে জমির খতিয়ান
Previous Article টেকনোলজি পৃথিবিব্যাপী সেবার জগতকে হাতের মোটোয় এনে দিয়েছে—বিভাগীয় কমিশনার
Next Article সিলেটে আইসিসি ও আম্পায়ারদের বিরুদ্ধে মিছিল, কুশপুত্তলিকা দাহ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডে বইমেলায় সিলেটের বাসিয়া প্রকাশনী অংশ নিচ্ছে

8 years ago

বিশ্বনাথ গুদামঘাট ফুটবল ক্লাব এর কমিটি গঠন

10 years ago

বিশ্বব্যাপী করোনা রোগী শনাক্তের সংখ্যা দেড় কোটি ছাড়ালো

6 years ago

আনারস প্রতিক নিয়ে বিশ্বনাথ ইউনিয়নে জয়ের আশাবাদ দয়াল উদ্দিন তালুকদারের

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?