By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

করোনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু

Last updated: July 6, 2021 8:06 am
5 years ago
3 Min Read
SHARE

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ২২৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৯ হাজার ৯৬৪ রোগী শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের বিপরীতে করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। এটিও সংক্রমণের নতুন রেকর্ড।

এর আগে রবিবার একদিনে সর্বাধিক ১৫৩ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল। এছাড়া কয়েকদিন ধরে প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। ১ জুলাই দেশে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। ২ জুলাই করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১৩২ জনে। গত ৩ জুলাই এই সংখ্যা ছিল ১৩৪ জন। রবিবার দেশে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু ঘটেছে। সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন, যা দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ হাজার ৪২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। আগের সাতদিনে দেশে যথাক্রমে ৮ হাজার ৬৬১, ৬ হাজার ২১৪, ৮ হাজার ৪৮৩, ৮ হাজার ৩০১, ৮ হাজার ৮২২, ৭ হাজার ৬৬৬, ৮ হাজার ৩৬৪ ও ৫ হাজার ২৬৮ রোগী শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ১০৯ পুরুষ এবং ৫৫ নারী। এদের মধ্যে ১৫ জন বাসায় মারা গেছেন। ১ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ২২৯ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৭৮৫ জন এবং নারী ৪ হাজার ৪৪৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮৩ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৭, ৪১ থেকে ৫০ বছরের ১৮, ৩১ থেকে ৪০ বছরের ১২ এবং ২১ থেকে ৩০ বছরের ৪ জন রয়েছেন।

You Might Also Like

রাবি শিক্ষক ড. তাহের হত্যা: মহিউদ্দিন ও জাহাঙ্গীরকে ফাঁসির কাষ্ঠে যেতেই হচ্ছে
ভূমিরক্ষা আন্দোলনে চাঁন্দপুর চা বাগানের শ্রমিকরা
রাজনীতিতে তারেকের স্ত্রী!
সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
১০০ টাকায় ১৯৯টা কাবিননামা পাওয়া যায়, বললেন পরীমণি
Previous Article বাসিয়া জুলাই-২০২১ : পৃষ্ঠা- প্রথম
Next Article পেরুকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

You Might Also Like

ইন্দোনেশিয়ার সাগর থেকে ১৪০০ অভিবাসী উদ্ধার

11 years ago

কবি দিলওয়ারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা দৃশ্যমান দিলওয়ার আমাদের কাছে না থাকলেও তাঁর লেখনি আমাদেরকে আজীবন প্রেরণা দিয়ে যাবে

10 years ago

কমেছে আপলোড গতি, ক্ষুব্ধ ইন্টারনেট ব্যবহারকারীরা

12 years ago

সফলভাবে শেষ হল দুইদিনব্যাপী ১১তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৩, লন্ডন

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?