By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: রাজন হত্যা : রায় ৮ নভেম্বর ,ছেলেহারা পিতার দাবি ঘাতকদের সর্বোচ্চ শাস্তি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

রাজন হত্যা : রায় ৮ নভেম্বর ,ছেলেহারা পিতার দাবি ঘাতকদের সর্বোচ্চ শাস্তি

Last updated: October 27, 2015 3:53 pm
11 years ago
2 Min Read
SHARE

001সিলেটে নির্মম নির্যাতনে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ের তারিখ ধার্য্য করেছেন আদালত।

আগামী ৮ নভেম্বর আলোচিত এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।

মঙ্গলবার মামলার প্রধান আসামী কামরুল ইসলাম ও ময়না চৌকিদারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঘোষণা করা হয় ।

মঙ্গলবার ৩য় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায়ের তারিখ ঘোষণা করেন। ওই মামলায় ৩৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলার প্রধান আসামী কামরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে তার আইনজীবী ১১ সাক্ষীকে পুণরায় জেরা করেন।

জানাযায়, মামলার প্রধান আসামী সৌদি আরব ফেরত কামরুল ইসলাম ও ময়না চৌকিদারের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শুরু হয় মঙ্গলবার সকালে । এসময় মামলার অপর ৯ আসামীরাও আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যুক্তিতর্ক শেষে চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলার রায় ঘোষনার তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে গতকাল মামলার ৯ আসামীর আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এসময় রাষ্ট্রপক্ষ সকল আসামীর মৃত্যুদন্ডের আবেদন করেন। অপর দিকে আসামীরা তাদের নির্দোশ দাবি করে খালাসের প্রার্থনা জানায়। শিশু রাজন হত্যা মামলার অপর দুই আসামি পাভেল ও শামীম এখনো পলাতক রয়েছে।
মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী নিউজ সর্বশেষকে জানান- যুক্তিতর্ক শেষে আদালত রায়ের তারিখ ঘোষণা করেছেন। আমরা আশাবাদী মামলার সকল আসামীকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
রাজনের পিতা আজিজুর রহমান আলম জানান , তার ছেলেকে ঘাতকরা নির্মম নির্যাতন করে হত্যা করেছে । যা তিনি সহ সারা বিশ্বের মানুষ ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন । আর যাতে কোন শিশু এভাবে না মরে ,তাই তার ছেলে রাজন হত্যাকারী ঘাতকদের যেন সর্বোচ্চ শাস্তি দেয়া হয় ।

প্রসঙ্গত, গত ৮ জুলাই কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে খুঁটিতে বেধে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় শিশু রাজনকে। এরপর নির্যাতনের ভিডিওচিত্র ফেসবুকে আপলোড করা হলে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়।

রাজন সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বাদেয়ালি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

You Might Also Like

যে প্রাণী ৪০ বছর না খেয়ে বাঁচে !
কাল থেকে বের হলেই কঠোর শাস্তি
দেশ এগিয়ে নিতে চাইলে নারী শিক্ষার বিকল্প নেই অর্থমন্ত্রী এ এম এ মুহিত
প্রধানমন্ত্রীর নামে ভবন দক্ষিণ সুরমায়
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলামসহ ৯ নেতা আটক
Previous Article মানুষের পেটে জন্ম নিল হাতির শিশু!
Next Article
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

জন্ম তারিখে গরমিল, বিপাকে সুনামগঞ্জের সাত শিক্ষার্থী

11 years ago

হুইপ সামশুলসহ তিন এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

5 years ago

শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

12 years ago

স্মৃতি থেকে যেভাবে হলেন পরীমণি

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?