By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কবি মুহম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালক
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

কবি মুহম্মদ নূরুল হুদা বাংলা একাডেমির মহাপরিচালক

Last updated: July 13, 2021 10:33 am
5 years ago
1 Min Read
SHARE

প্রথিতযশা কবি মুহম্মদ নূরুল হুদাকে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক ও নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে বাংলা একাডেমির মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি গত ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর পর থেকে বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নূরুল হুদা ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর কক্সবাজার জেলার পোকখালিতে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তখন থেকেই তিনি সাহিত্য অঙ্গনে প্রভাব ফেলতে শুরু করেন। ‘জাতিসত্তার কবি’ হিসেবেও পরিচিত তিনি।

মুহম্মদ নূরুল হুদা কর্মজীবনে বাংলা একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, রাশিয়া, পাকিস্তান, চীন, শ্রীলংকা, তুরস্কসহ বহু দেশ ভ্রমণ করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। কবিতা ছাড়াও তিনি উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, কাব্যনাট্য ও গান লিখেছেন। তার লেখা বইগুলোর মধ্যে ‘দুটি লাল পাখি ও সব্যসাচী’, ‘কবিতার ভবিষ্যৎ ও অন্যান্য প্রসঙ্গ’, ‘স্বাধীন জাতির স্বাধীন পিতা’, ‘মৈনপাহাড়’, ‘জন্মজাতি’ ইত্যাদি উল্লেখযোগ্য।

কবিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৯৮৮ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়া তিনি যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

You Might Also Like

দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শুরু
ঈদুল আদ্বহা আত্মত্যাগের এক বিরল উপমা || মুফতি সাদিকুর রহমান খাদিমানী
আত্মঘাতী সংঘাত যেন আর না হয়: বিজিবিকে প্রধানমন্ত্রী
জাপা নেতা সেলিম চৌধুরীর অকাল মৃত্যু, আজ জানাজা বিভিন্ন মহলের শোক প্রকাশ
ভারপ্রাপ্ত ১১ ডিআইজির পদোন্নতি
Previous Article ঈদে চলবে গণপরিবহন, খোলা থাকবে শপিংমল
Next Article গর্দভবচন-৮৮ [হেলাল আহমদ চৌধুরী।]

You Might Also Like

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বুধবার সিলেট নগরীতে বিশাল শোডাউন

5 years ago

দক্ষিণ সুরমায় সাতমাইলে বাস-হাইয়েস মুখোমুখি সংঘর্ষে স্ত্রী কন্যাসহ অগ্রণী ব্যাংকের ডিজিএম নিহত

12 years ago

দণি সুরমা পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

11 years ago

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?