By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দক্ষিণ সুরমায় সাতমাইলে বাস-হাইয়েস মুখোমুখি সংঘর্ষে স্ত্রী কন্যাসহ অগ্রণী ব্যাংকের ডিজিএম নিহত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

দক্ষিণ সুরমায় সাতমাইলে বাস-হাইয়েস মুখোমুখি সংঘর্ষে স্ত্রী কন্যাসহ অগ্রণী ব্যাংকের ডিজিএম নিহত

Last updated: October 9, 2014 12:17 pm
12 years ago
2 Min Read
SHARE

পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতি বিজরিত সিলেট বেড়ানো হলনা অগ্রণী ব্যাংকের ঢাকা প্রিন্সিপাল অফিসের ডিজিএম নূরুল আফসারের ।

সিলেট পৌছার মাত্র ৬ কি.মি. দূরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় সাত মাইল নামক স্থানে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে অগ্রণী ব্যাংকের ডিজিএম ,স্ত্রী-কন্যাসহ ৪জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১১টর দিকে স্ত্রী-কন্যাসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে পুরনো কর্মস্থল সিলেটে পৌঁছার আগেই যন্ত্র দানব কেড়ে নিল তার নিজের, স্ত্রীর ও এক কন্যার প্রাণ।

নিহতরা হলেন-অগ্রণী ব্যাংকের ঢাকা প্রিন্সিপাল অফিসের ডিজিএম নূরুল আফসার(৪৮), তার স্ত্রী উম্মে কুলসুমা(৩৭) কন্যা মুনতাহিনা ইসলাম (১৪)ছাড়াও চালক পলাশ(৩৭)।
আর আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তার প্রিয়তমা এক কন্যা। এ ঘটনায় তার সহকর্মী অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।

অগ্রণী ব্যাংকের সিলেট অঞ্চলের পিডি মোখলেছুর রহমান এ প্রতিবেদককে জানালেন, ঈদের আনন্দ উপভোগ করতে ডিজিএম নূরুল আফসার পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে বেড়াতে আসছিলেন।
মঙ্গলবার ভোরে একটি হাইয়েস মাইক্রোবাস ভাড়া করে তিনি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। এজন্য ৮ ও ৯ তারিখের জন্য নগরীর হোটেল সুপ্রীমেও রোম বুকড করা হয়েছিল। কিন্তু, হোটেলে পৌঁছার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, সুরমা পরিবহনের একটি বাস(ঢাকা মেট্রো ব-১৪-৫৬২৯) সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। সিলেট থেকে ৬ কিলোমিটার দূরে রশীদপুর সাত মাইল নামক স্থানে সকাল ১১টায় বাসটির চাকা পাংচার হয়ে যায়। এ কারণে ঢাকা থেকে আসা হাইয়েস মাইক্রোবাস((ঢাকা মেট্রো চ-১৫-১৯৭৭)-এর ওপর বাসটি উপড়ে পড়ে এ নির্মম দুর্ঘটনা।

এ ঘটনায় ব্যাংক কর্মকর্তার কন্যা ফাতেমা বেগম (১০) ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা: তন্ময় ভট্টাচার্য।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, নিহতের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। এছাড়া, ওসমানীতে মারা যান আরেকজন। আহত তিনজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও দুপুর ১২টার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

জানা গেছে, নূরুল আফসার এর আগে সিলেটে অগ্রণী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ কারণে সিলেটের প্রতি ছিল তার আলাদা টান। আর এ টানেই তিনি ছুটে আসছিলেন সিলেটে। কিন্তু, শেষ বারের মতো তার সিলেট দেখা হলো না।

You Might Also Like

ইসলামাবাদ রণক্ষেত্র
প্রবীণ আইনজীবি সমাজসেবী আজিজুল মালীকের দাফন সম্পন্ন
বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হত না -ডা. এম কে এম হাফিজ
পদ ছাড়লে প্রধানমন্ত্রীকে অসম্মান করা হবে: এরশাদ
মন্ত্রী হচ্ছেন যারা
Previous Article আনন্দে আনন্দে ঈদ বিকাল মাসিক বাসিয়ার ঈদ মোলাকাত
Next Article রাজনীতিতে তারেকের স্ত্রী!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দক্ষিণ সুরমায় আগুনে পুড়ে ছাই হলো ১৭ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

11 years ago

১৩ আগষ্ট হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

11 years ago

প্রস্তাবিত মেডিকেল বিশ্ব বিদ্যালয় জেনারেল ওসমানী নামে নাম করণ করার দাবী জানিয়েছে ওসমানী স্মৃতি পরিষদ

9 years ago

বাহুবলে ৪ শিশু হত্যার ঘটনায় আরো ২ আসামি রিমান্ডে

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?