By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বালাগঞ্জে আ.লীগ প্রার্থী হাবিবের প্রচারণায় নানক
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

বালাগঞ্জে আ.লীগ প্রার্থী হাবিবের প্রচারণায় নানক

Last updated: July 26, 2021 12:11 am
5 years ago
3 Min Read
SHARE

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, হাবিুর রহমান হাবিব সবসময় এলাকার উন্নয়নের কথা চিন্তা করে । তার স্বপ্ন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ এলাকার উন্নয়ন করা। তিনি বলেন, হাবিব নির্বাচিত হলে বালাগঞ্জ কুশিয়ারা নদী, বড়বাঘা নদীর উপর সেতু নির্মাণ করা হবে। খসরুপুর বালাগঞ্জ সড়কের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে। হাবিবুর রহমান হাবিবকে নির্বাচিত করলে উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। এই এলাকার উন্নয়ন কীভাবে হবে সেই দায়িত্ব আমাদের। তিনি আগামী ২৮ জুলাই সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে রায় দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

এডভোকেট জাহাঙ্গীর কবির নানক রোববার (২৫ জুলাই) বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরে ডি এন উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগের ২৫ জন প্রার্থীর মধ্যে হাবিবুর রহমান হাবিবকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবিবুর রহমান হাবিবকে অনেক আদর করেন । তাই তাকে মনোনয়ন দেয়ার উদ্দেশ্য হচ্ছে। একজন উদীয়মান যুবক সে কাজ করতে পারবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়ার পরিচালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, এডভোকেট রঞ্জিত সরকার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মবশ্বির আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, মুক্তিযুদ্ধা বিষয় সম্পাদক কবির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাকির আহমদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট জুয়েল আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রফিকুল আলম, জুনেদ আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আলাল মিয়া, উপজেলা শ্রমীক লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা বাচ্চু, আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।

You Might Also Like

ব্র্যাক মাইগ্রেশন ফোরাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভা অনুষ্ঠিত
এহিয়া সামি ।। ভন্ড নেতার দল
বালাগঞ্জের প্রবীণ ব্যক্তিত্ব আবদুল কুদ্দুস’র জানাযা রবিবার
৭শ বছরের ঐতিহ্য ‘লাকড়ি তোড়া’ উৎস
ল ন্ড নে চৌ দ্দ দি ন
Previous Article সিলেট-৩ আসনের উপ-নির্বাচন স্থগিতের জন্য সিইসিকে লিগ্যাল নোটিশ
Next Article সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত : হাইকোর্ট

You Might Also Like

ওয়াগায় নিহত ৫৫

12 years ago

প্রথমবারেই সফল অস্ত্রোপচার করলো দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

3 years ago

সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

12 years ago

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১১ আগস্ট, বাংলাদেশে ১২ আগস্ট

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?