ভারতসংলগ্ন পাকিস্তানের ওয়াগা সীমান্তে গতকাল রোববার সন্ধ্যায় এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। এর মধ্যে পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর তিন সদস্য রয়েছেন। ওই হামলায় ১২০ জন আহত হয়। প্রতিদিন সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা নামানোর দৃশ্য দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায় ওয়াগা সীমান্তে। গতকাল সেই দৃশ্য দেখার পরই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওয়াগায় নিহত ৫৫
0 Min Read
Leave a Comment
