Homeলেখালেখিমো. মুর্শেদ আলম ।। পড়া লেখার ছড়া

মো. মুর্শেদ আলম ।। পড়া লেখার ছড়া

পড়িতে চাই, পড়াতে চাই-
ইহার চেয়ে সুখ কোথাও নাই।
পড়িতে পড়াইতে মরিলেও সুখ
ইহার তুলনা কোথাও নাই।

জ্ঞান হলো দীপ্ত আলো
শিক্ষায় তা জাগিয়ে তোল।
দোলনা থেকে কবর পর্যন্ত
পড়ালেখা করো না ক্ষান্ত।

আজ যারা চোর লুটতরাজ
নিশ্চয় ছিল চরম ফাঁকিবাজ।
বালিশ কাÐ ঘটিয়ে তারা
জাতির করেছে সর্বনাশ।

পড় পড় ভালো করে-
আত্মশুদ্ধি চিরতরে,
মানবতার বিকাশ করে
ধন্য করো আপনারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments