By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি সুবর্না হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি সুবর্না হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি

Last updated: July 19, 2022 11:32 am
4 years ago
2 Min Read
SHARE

সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে গঠিত হলো সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব। এ উপলক্ষে সোমবার (১৮ জুলাই) সিনিয়র সাংবাদিক হাসিনা বেগমের সভাপতিত্বে সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় সভা অনুষ্ঠিত হয়। এই সভার মাধ্যমে ‘সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু।

সভায় দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার ও চ্যানেল আইর সিলেটের ভিডিও জার্নালিষ্ট সুবর্না হামিদকে সভাপতি এবং আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি শাকিলা ববিকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদধারীরা হলেন সহসভাপতি দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, সাংগঠনিক সম্পাদক সাম্প্রতিক দেশকালের সিলেট প্রতিনিধি হেনা মম, কোষাধ্যক্ষ দৈনিক সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক বুশরা নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সিলেট এক্সপ্রেসের নিজস্ব প্রতিবেদক তাসলিমা খানম বীথি, দপ্তর সম্পাদক সিলটিভির নিজস্ব প্রতিবেদক ফাইজা রাফা, কার্যনির্বাহী সদস্য সিনিয়র ফটো সাংবাদিক রত্না আহমদ তামান্না ও বাংলা ভিউর নিজস্ব প্রতিবেদক শ্রাবণী তালুকদার।

উক্ত সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসিনা বেগম ও অনলাইন পত্রিকা সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা আক্তার চৌধুরী।

সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরুর পর রাধুনী কীর্তিমতী সাংবাদিক সম্মাননা ২০২১ অর্জন করায় ‘সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের’ পক্ষ থেকে সাংবাদিক অমিতা সিনহাকে সম্মাননা প্রধান করা হয়। এসময় সাংবাদিক অমিতা সিনহা সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সিলেটে যে নারীরা সাংবাদিকতায় সম্পৃক্ত আছেন ও সামনে এই পেশায় এগিয়ে আসবেন তাদের জন্য এই সংগঠনটি মাইলফলক হয়ে থাকবে।

সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা আক্তার চৌধুরী বলেন, সামনে এগোতে গেলে ঐক্যের প্রয়োজন আছে। এই সাংগঠনিক আত্মপ্রকাশের মাধ্যমে সামনের দিনে সাংবাদিকতা পেশায় আগত সকল নারীদের জন্য সুফল বয়ে আনবে।

সভার সভাপতি সিনিয়র সাংবাদিক হাসিনা বেগম বলেন, সিলেট অনেক নারী সাংবাদিতকা করছেন। অনেকেই আবার সঠিক দিক নির্দেশনা না পেয়ে হারিয়ে গেছেন। নতুন যে নারীরা সাংবাদিকতা পেশায় আসবেন এই সংগঠনের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা পাবেন। এবং যারা এখন এই পেশায় আছেন তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে। পাশাপাশি সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

You Might Also Like

ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা
দণি সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুয়াজ্জিম হোসেন আলাল ও শামসুল ইসলাম টিট সহ অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সদর দক্ষিণ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
এমরুল কয়েস লোকউৎসব ২০ মার্চ
জাতীয় কবি নজরুলের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
Previous Article উইম্বলডনে আরবকন্যার ইতিহাস
Next Article সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সংবাদ সম্মেলন : লন্ডনে ১০ম বাংলাদেশ বইমেলা সফল করতে সকলের সহযোগিতা কামনা

You Might Also Like

সিলেটে মেট্রোপলিটন কারাগার পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।

1 year ago

উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ নির্বাচিত

11 years ago

একাধিক জন্ম তারিখ যাদের তারা ক্রিমিনাল: সিলেটে সিইসি

11 years ago

২৬ এপ্রিল থেকে সেনা মোতায়েন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?