By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জৈন্তাপুরে প্রবীণ আলেমেদ্বীন মাওলানা ইউসুফ শ্যামপুরী’র ইন্তেকাল
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

জৈন্তাপুরে প্রবীণ আলেমেদ্বীন মাওলানা ইউসুফ শ্যামপুরী’র ইন্তেকাল

Last updated: June 3, 2023 2:11 pm
3 years ago
2 Min Read
SHARE

 

 

জৈন্তাপুর উপজেলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের বাসিন্দা প্রবীণ আলেমেদ্বীন হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা ইউসুফ শ্যামপুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

গত ২ জুন শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মাওলানা ইউসুফ শ্যামপুরী দীর্ঘদিন থেকে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন।
মৃতুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীসহ সহকর্মী রেখে গেছেন।
ওই দিন রাত ৯ টায় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ পড়ান তাঁর ছেলে মাওলান হারুনুর রশীদ।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, সাবেক ভাইস-চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ।
এছাড়া, বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আলেমেদ্বীন, মাদ্রাসার শিক্ষার্থী, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। পরে তাঁকে মাদ্রাসা গোরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, মরহুম মাওলানা ইউসুফ শ্যামপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হােসেন মো: হানিফ।
নেতৃবৃন্দ মরহুম মাওলানা ইউসুফ শ্যামপুরী’র রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

You Might Also Like

পূর্ব বিরোধের জের : সিলেট নগরীর খুলিয়াপাড়ায় আবারো ছাত্রদল কর্মী খুন
স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতি’র চেয়ারম্যান ও পরিচালকদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন
একুশে গ্রন্থমেলায় মাদক পাচার ও মাদকাসক্তি : বাংলাদেশ একটি ঝুঁকিপূর্ণ দেশ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিবেদিত লেখাপাঠ ও আলোচনা ১১ আগস্ট শুক্রবার
জাফলংয়ে হচ্ছে ‘পর্যটন জোন’, বসানো হবে কেবলকার, উঁচু টাওয়ার
Previous Article জগন্নাথপুরের আতিকুল হক স্যালিসবারি সিটি কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র নির্বাচিত
Next Article সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু

You Might Also Like

যুক্তরাষ্ট্রে সিলেটের জিদানের অনন্য ফুটবল প্রতিভা

11 years ago

প্রেম, অভিসার, বিয়েতে মাতোয়ারা সিলেটের ফুলি

11 years ago

আগামী ২১ এপ্রিলই পবিত্র শবে বরাত পালিত হবে

8 years ago

সাবেক অর্থমন্ত্রী মুহিত সিএমএইচে ভর্তি

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?