By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জগন্নাথপুরের আতিকুল হক স্যালিসবারি সিটি কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র নির্বাচিত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

জগন্নাথপুরের আতিকুল হক স্যালিসবারি সিটি কাউন্সিলে প্রথম ব্রিটিশ বাংলাদেশি মেয়র নির্বাচিত

Last updated: May 18, 2023 10:15 am
3 years ago
2 Min Read
SHARE

যুক্তরাজ্যের উইল্টশায়ারের স্যালিসবারি সিটি কাউন্সিলে প্রথমবারের মতো মেয়র হয়ে ব্রিটেনের বহুজাতিক সমাজে বাংলাদেশের মুখ উজ্জল করলেন কাউন্সিলর আতিকুল হক। তিনি স্যালিসবারি সিটি কাউন্সিলের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মুসলিম মেয়র।

গেল ১৩ মে শনিবার স্যালিসবারি সিটি কাউন্সিল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বারার ৭৬২তম দ্য-রাইট ওয়ার্শিপফুল দ্য-মেয়র হিসেবে তার নাম ঘোষণা করে। শনিবার ঐতিহাসিক এক ইভেন্টের মাধ্যমে বিদায়ী মেয়র টম করবিন মেয়র আতিকুল হকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

মেয়রের দায়িত্ব গ্রহণ করে কাউন্সিলর আতিকুল হক বলেন, “স্যালিসবারির জনগণ তাদের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মুসলিম মেয়রকে বেছে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে, যা প্রমাণ করে যে কীভাবে স্যালিসবারি আরও বৈচিত্র্যময় এবং স্বাগত জানাতে পারে। আমি আশাবাদী আমার মেয়র পদ অন্যদেরকে এগিয়ে আসতে এবং স্যালিসবারি সিটি কাউন্সিলের সাথে যুক্ত হতে উৎসাহিত করবে।

 

তিনি বলেন “স্যালিসবারি সম্প্রতি একটি কঠিন সময় পার করে এসেছে, নভোচক ঘটনা থেকে শুরু করে মহামারি পর্যন্ত, এখন সময় এসেছে আমাদের এই সবকিছুকে পিছনে ফেলে সামনে অগ্রসর হওয়ার। আমি আশাবাদী আমাদের সুন্দর প্রাচীন এই শহরটিকে আরও প্রচার প্রচারণার মাধ্যমে এগিয়ে নেবার। আমি ব্যবসায়ীদের পাশে দাঁড়াবো এবং আমাদের হাই স্ট্রিটকে সমৃদ্ধ করতে আরো কাজ করব। ২০২৩-২০২৪-এর জন্য মেয়রের অন্যতম কাজ হবে দাতব্য সংস্থা স্যালিসবারি রোটারি ক্লাবের মাধ্যমে সংগৃহীত অর্থ কাউন্সিলর হক মেয়র হিসেবে রাইডিং ফর ডিসএবল্ড অ্যাসোসিয়েশন এবং স্যালিসবারি হসপিসের মধ্যে বণ্টন করা। উইল্টন রোটারি ক্লাবের সাথে সমন্বয় করে এবং মেয়র আ্যপিল রোটারি ক্লাব অব উইলটন ট্রাস্ট ফান্ড হ্যাশট্যাগ ব্যবহার করে এই দাতব্য সংস্থাগুলিকে অনুদান প্রদান করা। এই বারায় তার সহযোগী হিসেবে ২০২৩-২০২৪-এর জন্য ডেপুটি মেয়র হয়েছেন কাউন্সিলর সেভেন হকিংল। উল্লেখ্য, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের ঐতিহ্যবাহী শ্রীরামসী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া কাউন্সিলর আতিকুল হক বাঙালি অধ্যুষিত ইস্টলন্ডনের টাওয়ার হ্যামলেটস এর ব্রিকলেনে বেড়ে উঠলেও ব্যবসায়ী এই পরিবারটি পাড়ি জমান উইল্টশায়ারের স্যালিসবারি এলাকায়। ইংরেজ অধ্যুষিত এলাকায় গড়ে তুলেন নিজেদের আবাসস্থল। আতিকুল হক ২০১০ সালে মেইনস্ট্রিম ব্রিটিশ রাজনীতির সাথে যুক্ত হন। ২০১৩ সাল থেকে কনজারভেটিভ পার্টির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনিই এই বারায় একমাত্র বাঙালি কনজারভেটিভ দলীয় কাউন্সিলর বার বার নির্বাচিত হয়ে আসছেন। এই স্যালিসবারির সাথে বাংলাদেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক।

- Advertisement -
Ad image

 

 

You Might Also Like

যুক্তরাজ্যের ৮ ও ৯ সেপ্টেম্বরের বইমেলায় বাসিয়া প্রকাশনী স্টলে থাকছে তরুণ ছড়াকার জুসেফ খানের ৪টি ছড়াগ্রন্থ
বাংলাভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক আর নেই
লেখক-সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২১তম মৃত্যুবার্ষিকী কাল
জামায়াত নেতা মুজাহিদের ফাঁসি বহাল
সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত?
Previous Article মেয়র ও কাউন্সিলর পদে এ পর্যন্ত ৪১৪ জনের মনোনয়ন সংগ্রহ
Next Article জৈন্তাপুরে প্রবীণ আলেমেদ্বীন মাওলানা ইউসুফ শ্যামপুরী’র ইন্তেকাল

You Might Also Like

ইবাদত বন্দেগিতে মশগুল কামরান

12 years ago

কামালবাজার-মাসুকগঞ্জ বাজার রাস্তায় বাসিয়া নদীর ভাঙ্গন অব্যাহত

9 years ago

শ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী আটক

11 years ago

পরিস্থিতি ভয়ঙ্কর, ঐক্যের ডাকে সাড়া দিন: মওদুদ

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?