By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বাংলাভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক আর নেই
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

বাংলাভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক আর নেই

Last updated: June 1, 2015 11:36 am
11 years ago
2 Min Read
SHARE

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক আর নেই। গতকাল রাত সোয়া ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনি:শ্বাষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর। আজ বাদ জোহর টিকাটুলি জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর নতুন কবরস্থানে তাকে দাফন করা হবে। মোহাম্মদ আমিনুল হকের জন্ম ১৯৪৯ সালের ১লা মার্চ। মো: মোজাফফর আলী ও মোসাম্মৎ জামিলা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান তিনি। মা আদর করে ডাক নাম রাখেন মণি এবং পরবর্তীতে পরিবার-পরিজন, বন্ধুমহল, ক্রীড়াঙ্গন এমনকি কর্মক্ষেত্রেও এই নামেই তিনি ব্যাপকভাবে পরিচিত হন। শৈশব থেকে পুরান ঢাকার রামকৃষ্ণ মিশন রোডের পৈতৃক বাসায় বসবাস করেছেন, তার বাবা ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা । বদলির চাকরির কারণে প্রাথমিক স্কুলে কয়েক বছর ঢাকার বাইরে পড়াশুনা করার পর ঢাকার মতিঝিল মডেল স্কুল থেকে মেট্রিক, নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রেই প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। মেধাবী ছাত্র হওয়ার পাশাপাশি ছোটবেলা থেকেই ক্রীড়ানুরাগী ছিলেন তিনি। সে ধারাবাহিকতায় পরবর্তীতে জাতীয় পর্যায়ের অন্যতম ক্রীড়া সংগঠক হিসেবে আবির্ভূত হন। ১৯৯১-৯৬ মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ দাবা, জুড়ো-কারাতে ও টেবিল টেনিস ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করেন। মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক ভাইস-প্রেসিডেন্ট মো. আমিনুল হক বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। মৃদুভাষী ও প্রচারবিমূখ এই মানুষটি গত বেশ কয়েক মাস যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এপ্রিল মাসের শুরুতে হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে তাকে ভর্তি করা হয়।

You Might Also Like

ইউরোপে বাংলাদেশি শরণার্থীর ভিড়ে বিস্ময়
স্বাস্থ্য সহকারীগণকে টেকনিক্যাল পদ মর্যাদাসহ বেতন স্কেল প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান
সিলেট উইমেন্স মেডিকেল কলেজে আলোচনা সভা প্রকৃত মানুষ হওয়ার মাধ্যমে সোনার বাংলা গড়ে তুলতে ভূমিকা পালন করতে হবে —- প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নবীগঞ্জে বিপুল পরিমান জাল টাকাসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক
Previous Article সিলেটে সিগারেটের ডামি পুড়িয়ে তামাকের বিরুদ্ধে প্রতিবাদ
Next Article সৌদিতে শিগগিরই ২০ হাজার নারীকর্মী যাবে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

১৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির মত বিনিময় সভা

11 years ago

স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতি’র চেয়ারম্যান ও পরিচালকদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন

11 years ago

২০১৬ সালে বাংলাদেশে আইএস দাবিকৃত হত্যাযজ্ঞের পরিসংখ্যান প্রকাশ

10 years ago

যৌন হয়রানির ঘটনায় এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?