By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটে সিগারেটের ডামি পুড়িয়ে তামাকের বিরুদ্ধে প্রতিবাদ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

সিলেটে সিগারেটের ডামি পুড়িয়ে তামাকের বিরুদ্ধে প্রতিবাদ

Last updated: May 31, 2015 5:27 pm
11 years ago
2 Min Read
SHARE

00সিলেটে তামাক পণ্য সিগারেটের ডামি পুড়িয়ে তামাকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার দাবি জানালেন বিশিষ্টজনেরা। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে গতকাল রোববার সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিগারেটের ডামি পুড়ানো হয়। এর আগে অনুষ্ঠিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যেক জিনিসের ভাল-মন্দ দুটি দিক থাকে। কিন্তু তামাকের কোনো ভাল দিক নেই। তাই ধূমপানসহ সকল ধরনের তামাক পণ্য ব্যবহার থেকে মানুষকে বিরত থাকা উচিত। আগামী বাজেটে তামাকের উপর উচ্চ হারে কর আরোপের দাবি জানিয়ে তারা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে তাকাক পণ্যের দাম দিন দিন বাড়ছে, কিন্তু আমাদের দেশে কমছে। এতে তামাকের ব্যবহার বেড়ে যায়। তামাকের ব্যবহার কমাতে তামাক পণ্যের দাম বাড়ানোর দাবিও জানান তারা।
সিলেটের জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস, সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্প ও এন্টি টোব্যাকো মিডিয়া এলাইন্স (আত্মা)’র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। আত্মা’র নির্বাহী সদস্য সাংবাদিক শাহ সুহেল আহমদের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নুরে আলম শামীম, সীমান্তিকের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক উত্তরপূর্বের সহকারী বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্ত প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের ডিএমসিএইচ এন্ড আইও ডা. নব জ্যোতি দে, প্রশাসনিক কর্মকর্তা মো. গৌছ আহমদ চৌধুরী, দৈনিক মানবকণ্ঠের সিলেট ব্যুরো চিফ মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার সুনিল সিংহ, চ্যানেল টোয়েন্টিফোর এর সিলেট প্রতিনিধি গুলজার আহমদ, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, সীমান্তিকের মিডিয়া অফিসার মুরাদ বক্স, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, তামাক পণ্যের অবৈধ বাণিজ্য বন্ধ করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। আগামী বাজেটে তামাক পণ্যের উপর উচ্চহারে কর বাড়ানোর কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, জনসমাগমস্থল এবং অফিস-আদালতে ধূমপান থেকে বিরত থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

You Might Also Like

রাজনগরে একই মেয়েকে বিয়ে নিয়ে সংঘর্ষে নিহত ১
এলার্জি থেকে বাঁচার উপায়
সিলেটে প্রশিক্ষণ নিচ্ছেন ৮০ ফুটবলার
ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪২
ফ্রান্স জাতীয় ক্রিকেটলীগে পাকিস্থানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন
Previous Article নিউ ইয়র্কে শেষ হলো বাংলা উৎসব
Next Article বাংলাভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক আর নেই
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ফ্রান্সে প্যারিস-বাংলা প্রেস ক্লাবের কমিঠি গঠিত তাহের সভাপতি,এনায়েত সম্পাদক,বাবু সাংগঠনিক

11 years ago

বড়লেখায় একমাসে পাঁচটি লোমহর্ষক হত্যা: আইন-শৃঙ্খলার চরম অবনতি

10 years ago

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সিলেটের ডিসি হলেন

1 year ago

নূরজাহান শিল্পী ।। আল-আকসার-মিম্বরে-বিবর্ণ পূর্ণিমা

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?