Homeশীর্ষ সংবাদসিলেট জেলার শ্রেষ্ঠ ওসি বিয়া হিল্লোল রায়

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি বিয়া হিল্লোল রায়

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এছাড়া বিয়ানীবাজার থানার পুলিশ (পরিদর্শক) মেহেদী হাসান সুমন সিলেট জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। বিয়ানীবাজার-জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেনও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

গত মাসে জেলার মধ্যে বিয়ানীবাজার থানার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, আসামী গ্রেফতার, পরোয়ানা তামিলসহ অন্যান্য মামলার তদন্তের সার্বিক বিষয়ে তারা এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এ ছাড়াও বিয়ানীবাজার থানায় যোগদানের পর ওসি হিল্লোল রায় দক্ষতা ও বিচক্ষণতার সাথে উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযানসহ অপরাধী দমনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় জানান, শ্রেষ্ঠত্বের এ অর্জন সমগ্র বিয়ানীবাজারবাসীর। সবার সহযোগীতায় এখানকার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments