HomeUncategorizedসৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের হজে ২ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি …রাজিউন)। শনিবার (৩ জুন) মক্কা বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, মারা যাওয়া নারী হলেন শাহানারা বেগম (৬৪)। তার বাড়ি ঢাকার ডেমরায়। পাসপোর্ট নম্বর ইজি ০৭৫৩০৭৯।

জহিরুল ইসলাম বলেন, চলতি বছর সৌদি আরবে বাংলাদেশি কোনো নারী হজযাত্রীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এখন পর্যন্ত সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে এক জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (১ জুন) মোহাম্মদ আবদুল ওয়াহিদ নামে এক বাংলাদেশি মারা গেছেন।

শনিবার সকাল পর্যন্ত ৪৭ হাজার ৩৭৪ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় আট হাজার ৬৭৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮ হাজার ৬৯৯ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments