By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বিশ্বনাথে স্বতন্ত্র আর বিদ্রোহীদের জয়ৎসব
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

বিশ্বনাথে স্বতন্ত্র আর বিদ্রোহীদের জয়ৎসব

Last updated: July 18, 2023 12:01 pm
3 years ago
3 Min Read
SHARE

(১৭ জুলাই) অনুষ্ঠিত হয়েছে সিলেটের ছয় ইউনিয়ন পরিষদের ভোট। এরমধ্যে জেলার বিশ্বনাথ উপজেলায় পাঁচটি ও জকিগঞ্জ উপজেলায় একটি। সবটিতেই হেরেছে নৌকা প্রতীকের প্রার্থী।

বিশ্বনাথের আওয়ামী লীগের দুই বিদ্রোহী, একটিতে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি নেতা ও দুটিতে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন।

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী বিজয় হয়েছে।

বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী ও বিএনপি নেতা আতিকুর রহমান লিটন। ঘোড়া প্রতীকে ৪ হাজার ৭২৮ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী তাজ্জুল ইসলাম মাইকেল নৌকা প্রতীকে পেয়েছেন ৭৩৪ ভোট।

৪নং রামপাশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাম উদ্দিন আনারস প্রতীকে ৫ হাজার ৮৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা বশির আহমদ চশমা প্রতীকে ৫ হাজার ৭৮০ ভোট পেয়েছেন। আর ১ হাজার ৫০৫ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী আরব আলী চতুর্থ হয়েছেন।

৫নং দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা হাফিজ আরব খান চশমা প্রতীকে ৮ হাজার ৮৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ওয়াহাব আলী নৌকা প্রতীকে ২ হাজার ৪৩৭ ভোট পেয়েছেন।

৬নং সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. দয়াল উদ্দিন তালুকদার আনারস প্রতীকে ৩ হাজার ৮৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল জলিল হিরণ মিয়া নৌকা প্রতীকে ১ হাজার ২৮০ ভোট পেয়েছেন।

৭নং দেওকলস ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন আনারস প্রতীকে ২ হাজার ৭০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী ও জামায়াত নেতা হোসাইন মোহাম্মদ আক্তার ফারুক চশমা প্রতীকে ২ হাজার ৩১৬ ভোট পেয়েছেন। আর নৌকা প্রতীক আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম জুয়েল ১ হাজার ৯৫৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

বিশ্বনাথ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। পাঁচ ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫৯ জন প্রার্থী।

- Advertisement -
Ad image

সিলেটের জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী আব্দুস সাত্তার মঈন। এই ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়ই আসতে পারেননি।

মোটরসাইকেল প্রতীকে বেসরকারিভাবে স্বতন্ত্রপ্রার্থী আব্দুস সাত্তার মঈন ৪ হাজার ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসাইন আহমদ লস্কর আনারস প্রতীকে ৩ হাজার ৭৩ ভোট পেয়েছেন। আর চশমা প্রতীকে শামীম আহমদ চৌধুরী ১ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন।

এছাড়া আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আফজল হোসেন মাত্র ২৬৩ ভোট পেয়েছেন।

- Advertisement -
Ad image

চলতি বছরের ৩০ মার্চ কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন লস্কর মারা যান। এরপর শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

You Might Also Like

প্যারিসে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের উদ্বোধন
হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই
কেরালার চেরামন জুমা মসজিদ হচ্ছে ভারতবর্ষের প্রথম মসজিদ
লাল-সবুজের মিলনমেলায় জমে উঠেছে সুরমা পাড়ের বৃক্ষমেলা
মেয়র আরিফ কারাগারে
Previous Article বিশাল ব্যবধানে বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হলেন দয়াল তালুকদার
Next Article ফারজানার ইতিহাসগড়া সেঞ্চুরি, ভারতের বিপক্ষে রেকর্ড সংগ্রহ টাইগ্রেসদের

You Might Also Like

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়

12 years ago

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু

12 years ago

অবশেষে শত কোটি আয় ‘দিলওয়ালে’র

11 years ago

অবশেষে বাংলাদেশিদের জন্য খুললো সৌদির ভিসা

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?