By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জকিগঞ্জে দারুল ক্বিরাতের শিক্ষার্থীদের মধ্যে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

জকিগঞ্জে দারুল ক্বিরাতের শিক্ষার্থীদের মধ্যে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ

Last updated: July 25, 2023 11:14 am
3 years ago
2 Min Read
SHARE

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শাখা কেন্দ্র থেকে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ৬৬জন শিক্ষার্থীদেরকে বৃত্তি ও সনদ প্রদান করেছে নাজাত ফাউন্ডেশন সিলেট।

সোমবার জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২ সালের সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সনদ তুলে দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মোহাম্মদ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ ফদ্বলুর রহমান এবং সদস্য মাওলানা ময়নুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমদ তাপাদার, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মহিউদ্দিন হায়দার, উপজেলা আল ইসলাহ সংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল বাসিত, জকিগঞ্জ পৌরসভা আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, গোটারগ্রাম মাদ্রাসার সুপার মাওলানা মহি উদ্দিন, মুন্সিপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর ওয়াদুদ চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন নাজাত ফাউন্ডেশন সিলেটের পরিচালক ওয়াহিদুর রহমান তারেক। অনুষ্ঠানের শুরুতে কিরাত তেলাওয়াত করেন শিক্ষার্থী হাফিজ আলমাছ আহমদ, হামদ ও নাত পরিবেশন করেন আহমদুল হক, মর্সিয়া পরিবেশন করেন তাওহিদুল ইসলাম শ্রাবণ।

You Might Also Like

ত্রাণমন্ত্রী মায়ার ১৩ বছরের সাজা বহাল
সিলেটে মুক্তমনার ব্লগার অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা
আমলার আপত্তি! ‘খাটো’ পোশাক বদলাতে হল মহিলা সঞ্চালককে
৫.৫ মিলিয়ন ডলারের প্রতারণা, আটক ৪ আফ্রিকান
রবিবার থেকে ব্যাংক লেনদেন দুপুর দেড়টা পর্যন্ত
Previous Article হাসপাতালটি চালু হলে স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে —–পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি
Next Article সিলেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে নামছে ম্যাজিস্ট্রেট, লার্ভা পেলে ব্যবস্থা

You Might Also Like

ঢাকায় চালু হচ্ছে মেট্রো রেল, সহযোগিতা করবে কলকাতা মেট্রো

5 years ago

আসিফের গান নকল করেছেন কিংবদন্তি এ আর রহমান!

10 years ago

সিলেটে বিদেশগামী কর্মীদের টিকার রেজিস্ট্রেশন শুরু

5 years ago

ঘরে বসেই জানা যাবে চিঠির গন্তব্য : তারানা

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?