By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: হারে শুরু বাংলাদেশের এশিয়া কাপ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

হারে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

Last updated: September 2, 2023 3:49 pm
3 years ago
2 Min Read
SHARE

হার দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মাত্র ১৬৪ রান করেছিলেন সাকিব আল হাসানরা। সেই রান সহজেই করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৬৪ রানে। দলের পক্ষে নাজমুল হাসান শান্ত সর্বোচ্চ ৮৯ রান করেন। মাথিসা পাথিরানা একাই চার উইকেট নেন।

টসে জিতে ব্যাটিং শুরুর পর থেকেই উইকেট হারাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার তানজিদ হাসান। অভিষেক ম্যাচে কোনও রান না করেই আউট হয়ে গেলেন তিনি। অন্য ওপেনার মোহাম্মদ নইম ১৬ রান করেন। অধিনায়ক সাকিব আল হাসান আউট হন পাঁচ রান করে। ৩৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ওভারেই স্পিনার মাহিশ থিকসানাকে নিয়ে এসেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন তিনি। স্পিনার দিয়ে আক্রমণ শুরু করার পরিকল্পনা কাজে লাগে শ্রীলঙ্কার। এতে লঙ্কানরা যেমনি উইকেট পেতে থাকে, তেমনি বাংলাদেশের রানও আটকে যায়।

শান্তর হাত ধরে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বাংলাদেশ। কিন্তু, অন্য কোনও ব্যাটার তাকে সাহায্য করতে পারেননি। নাইম আগে ব্যাট চালিয়ে পরাস্ত হন। হাসান বলের লাইন বুঝতে পারেননি। সাকিবকে আউট করেন তরুণ পাথিরানা। তোহিদ হৃদয়কে আউট করেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা।

রান করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। মাত্র ১৩ রান করে আউট হয়ে যান তিনি। পাথিরানার বাউন্সারে আপারকাট মারতে গিয়ে ক্যাচ দেন মুশফিকুর। মেহেদি হাসান মিরাজ রান আউট হয়ে যান। তার উল্টো দিকে থাকা নন স্ট্রাইকার শান্ত ক্রিজ় ছেড়ে বেরিয়ে যান। পৌঁছেও যান উল্টো দিকের ক্রিজ়ে। কিন্তু, মিরাজ সেই ডাকে সারা দেননি। কিন্তু শান্তকে উল্টো দিকের ক্রিজ়ে পৌঁছে যাওয়ায়, নিজেই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে রান আউট হন মিরাজ।

১৬২ রানে সাত উইকেট হারায় বাংলাদেশ। তারপর আর বেশি ক্ষণ টিকতে পারেনি সাকিবের দল। শান্তকে আউট করেন থিকসানা। ৮৯ রান করে বোল্ড হয়ে যান তিনি। পরের ওভারে পাথিরানার বল সামলাতে পারেননি তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। ফলে, ১৬৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস।

You Might Also Like

যেকোনো কিছু হতে পারে, তাসকিনকে ওয়ালশের বার্তা
শ্রীলংকাকে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ
আইসিসির পুরস্কার পেলেন সাকিব
প্রতিটি ক্ষণ হবে ঈদের আনন্দ
সুয়ারেজের হ্যাটট্রিকে বার্সার জয়
Previous Article লন্ডনে বাংলাদেশ বইমেলা ১০ ও ১১ সেপ্টেম্বর এবারও মেলায় অংশ নিচ্ছে বাসিয়া প্রকাশনী মেলায় আসছে বাসিয়া প্রকাশনীর ৮টি নতুন বই
Next Article শুক্রবার মুক্তি পাচ্ছে ঢালিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এম আর–৯

You Might Also Like

আর্জেন্টিনা ম্যাচে ক্ষতির মুখে হংকং

12 years ago

পাকিস্তানকে হটিয়ে ওয়ানডের ৮ নম্বরে বাংলাদেশ

11 years ago

এবারও হারল মেয়েরা

12 years ago

২৯ গোলের রোমাঞ্চকর এক ফুটবল ম্যাচ

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?