By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: যুবদল নেতার মৃত্যু আজ বুধবার সিলেটে হরতাল
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সিলেট

যুবদল নেতার মৃত্যু আজ বুধবার সিলেটে হরতাল

Last updated: November 1, 2023 10:24 am
3 years ago
2 Min Read
SHARE

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে যুবদল নেতা মৃত্যুর প্রতিবাদে আজ বুধবার বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ শেষে হরতালের ডাক দেয় সিলেট যুবদল।

যুবদলের হরতালে একাত্মতা জানিয়েছে সিলেট বিএনপি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিএনপি নেতারা একাত্মতা পোষণের কথা জানান।

এদিকে মঙ্গলবার জিলু হত্যার প্রতিবাদে জিন্দাবাজার এলাকায় মিছিল করেন যুবদল নেতাকর্মীরা। এ সময় পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ এলে মিছিলকারীরা চৌহাট্রা দিয়ে চলে যান। অনেকেই দোকানপাট বন্ধ করে দেন।

 

জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পিকেটিং করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু। তিনি কর্মসূচিতে অংশ নিতে গোলাপগঞ্জ থেকে সিলেট আসেন।

 

যুবদলের অভিযোগ, ধাওয়া করে পুলিশের গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে পড়ে জিলু আহত হন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়, হাসপাতালে তার মৃত্যু হয়।

তবে যুবদলের অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, পিকেটিংকালে পুলিশের গাড়ি দেখে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে জিলুকে বহনকারী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে আহত হন জিলু। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তিনি মারা যান।

নগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট সমকালকে জানিয়েছেন, জিলু হত্যার প্রতিবাদে তারা হরতাল আহ্বান করেছেন। শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে সিলেটে যুবদলের হরতালে একাত্মতা প্রকাশ করেছে সিলেট বিএনপি। জিলু আহমদ দিলুর মৃত্যুর প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও নগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী হরতালের প্রতি পূর্ণ সমর্থন করে সর্বাত্মকভাবে হরতাল পালন করার আহ্বান জানান।

You Might Also Like

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্ট ইউকে’র বার্ষিক সভা অনুষ্ঠিত
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত
আব্দুল গফুর কিন্ডারগার্টেনে চুরি সংঘটিত
প্রধানমন্ত্রীর নামে ভবন দক্ষিণ সুরমায়
কামালবাজার-মাসুকগঞ্জ বাজার রাস্তায় বাসিয়া নদীর ভাঙ্গন অব্যাহত
Previous Article দুই দলকেই বুঝতে হবে, দেশ আগে
Next Article টস হেরে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

You Might Also Like

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিবেদিত লেখাপাঠ ও আলোচনা

9 years ago

আব্দুল গফুর কিন্ডারগার্টেন পরিদর্শন করেন স্পীকার জনাব খালিছ উদ্দীন আহমদ

10 years ago

“খয়রুন নেছা স্মৃতি দ্বিতীয় বৃত্তি পরীক্ষা” আগামী ২৭শে অক্টোবর

8 years ago

দক্ষিণ সুরমায় ল্যাবটপ, প্রজেক্টর, হুইল চেয়ার বিতরণ

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?