By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শেষ বেলায় আতর-টুপি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

শেষ বেলায় আতর-টুপি

Last updated: July 26, 2014 10:45 pm
12 years ago
3 Min Read
SHARE

897c1b83ddfad8e06900856c153পবিত্র লাইলাতুল কদর পেরিয়ে গেছে। মাহে রমজানের ২৭তম দিনটি যাচ্ছে আজ। রোজা প্রায় শেষ, ঈদের কেনাকাটার পর্বও চুকিয়ে ফেলেছেন বেশির ভাগ মানুষ। ঈদের ছুটিতে রাজধানী বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাঁরা বাড়িতে যাবেন, এখন চলছে তাঁদের জিনিসপত্র গোছানোর পালা। অনেকে চলেও গেছেন। গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বাড়িফেরার পালা। ঈদের আগের এই দিনগুলো কাটবে বাড়িফেরার প্রস্তুতি আর শেষ মুহূর্তের টুকিটাকি কিছু কেনাকাটার মধ্য দিয়ে।
ঈদ উপলক্ষে শেষ পর্যায়ের কেনাকাটার মধ্যে প্রধানত থাকে আতর, সুরমা, টুপি—এসব। গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-সংলগ্ন রাজধানীর আতর-টুপির প্রধান বাজারটিতে গিয়ে দেখা গেল, দারুণ জমে উঠেছে বেচাকেনা। এখানকার আতর-টুপির ব্যবসায়ীরা জানালেন, বেচাকেনা বরাবরের মতোই। তবে গত বছরের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ক্ষতির ধাক্কা তাঁরা এখনো সামলে উঠতে পারেননি। টুপি ব্যবসায়ী মোজাম্মেল হক জানালেন, তাঁর দুটি দোকান ছিল। মালামাল ছিল প্রায় পাঁচ লাখ টাকার। দোকানপ্রতি ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। সেই টাকা আর ধারকর্জ করে একটি দোকান চালু করেছেন। টুপির দাম গত বছর যা ছিল, এবারেও তাই। গোল হাজি টুপি ৫০ থেকে ২০০ টাকা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কিস্তি টুপি এবং ওমানি টুপি ১০০ থেকে ৪০০ টাকা। পাকিস্তানি সুলতানি টুপি ২০০ টাকা। ক্রস কাঁটায় হাতে বোনা সুতার টুপি ৫০ টাকা। পাকিস্তানি জিন্নাহ টুপি ২০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। বাচ্চাদের জরির কাজ করা তুর্কি টুপির দাম ৫০ টাকা। সর্বনিম্ন ১০ টাকায় পাওয়া যাবে পাতলা নেটের টুপি।
আতর আছে হরেক রকমের। সাত হাজার টাকা আউন্সের উদ আতর থেকে ১০০ টাকার জুঁই, বেলি, জান্নাতুল মাওয়া পর্যন্ত। আতর বিক্রেতা মিজান মুন্সি জানালেন, দামি আতরের মধ্যে আছে ছয় হাজার টাকা আউন্সের খস, সাড়ে পাঁচ হাজার টাকার হোয়াইট উড, তিন হাজার টাকার আলবে জোহরা, দুই হাজার টাকার জান্নাতুল নাঈম ইত্যাদি। দেশের তৈরি আতরের মধ্যে রয়েছে আলিফ, মারজান, বিলকিস, জেসমিন, রজনী, মদিনা—এসব। এই আতরগুলোর দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
বাজারের সবচেয়ে ভালো মানের সুরমা মিসরের। এর প্রতি তোলার দাম সাড়ে ৩০০ টাকা। পাকিস্তানি সুরমার তোলা ১২০ টাকা এবং ভারতীয় সুরমা ৬০ টাকা তোলা।
রোজার শেষ দিনগুলোতে জায়নামাজের বিক্রিও বেশ বেড়েছে। সবচেয়ে কম দামের মোটা সুতি কাপড়ের জায়নামাজের দাম ১০০ টাকা। মখমলের তৈরি পাকিস্তানি জায়নামাজ পাওয়া যাবে ৫০০ থেকে দেড় হাজার টাকায়। ইন্দোনেশিয়ার মখমলের জায়নামাজের দাম ৬০০ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত।
রোজার শেষ দিনগুলো বেশি বেশি ইবাদত-বন্দেগির মধ্য দিয়েই কাটাতে চেষ্টা করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সারা মাসের এই সিয়াম, সংযম, আত্মশুদ্ধির সাধনার পরিসমাপ্তি ঘটবে ঈদের আনন্দের মধ্য দিয়ে।

You Might Also Like

কাল থেকে বের হলেই কঠোর শাস্তি
প্রবাসী সমাজসেবী আলহাজ্ব এম এ হাসিমের উদ্যোগে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি বিয়া হিল্লোল রায়
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১২
খয়রুন নেছা স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি অনুষ্ঠিত
Previous Article গাজায় মৃতের সংখ্যা ৮৩২
Next Article বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান ‘স্পারসো’র সাবেক চেয়ারম্যান ড. মো. আনওয়ার আলী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বহুতল বিশিষ্ট গুপ্তরগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

9 years ago

চেক ডিজঅনার মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার

11 years ago

সুনামগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের বৃক্ষরোপন কর্মসূচী শুরু

12 years ago

লেখক খলিলুর রহমান কাসিমী আর নেই

8 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?