Homeশীর্ষ সংবাদআতাউর ও শ্যামলসহ ৮ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

আতাউর ও শ্যামলসহ ৮ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

28-02ছাতক পৌর মেয়রের ভাইকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে সিলেট কোতয়ালী থানার সদস্য থানার সদ্য সাবেক ওসি আতাউর রহমান ও ওসি (তদন্ত) শ্যামল বণিকসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি(মিডিয়া) রহমত উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুই পরিদর্শককে পুলিশ হেড কোয়ার্টার এবং বাকি ছয় পুলিশ সদস্যকে এসএমপি কমিশনার সাময়িক বরখাস্ত করেছেন।
আতাউর ও শ্যামল বণিক ছাড়া সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন-  উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবু তাহের, কনস্টেবল অধির চন্দ্র, রাজিব কান্তি দাস, আজাদুর রহমান ও নাজমুল হোসেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৭ জুলাই ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর ভাই কামাল আহমদ চৌধুরীকে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্য থানা হাজতে নির্যাতন করেন। এর আগে কামাল চৌধুরী ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।
এই ঘটনায় কামাল আহমদ চৌধুরীর ছোট ভাই শামীম আহমদ চৌধুরী ২৪ জুলাই বৃহস্পতিবার হাইকোর্টে রিট করেন। এ প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পুলিশের আইজিপি এবং সিলেটের পুলিশ কমিশনারকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর নির্দেশ দেন।
এ ঘটনা তদন্তে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে উপ-কমিশনার আকরাম হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার রাতে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের আলোকে পুলিশ হেডকোয়ার্টার থেকে ওসি আতাউর রহমান ও ওসি তদন্ত শ্যামল বণিককে সাময়িক বরখাস্ত করা হয়।তদন্তে অভিযুক্ত হওয়ায় সিলেট মহানগনর পুলিশ কমিশনার মিজানুর রহমান বাকি ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ দেন জানান এডিসি রহমত উল্লাহ।
প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার ওসি আতাউর রহমানকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments