
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসায় (আজ ৬ ডিসেম্বর) শনিবার প্রথম বারের মতো আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পযন্ত অনুষ্টিত এ পরীক্ষায় অংশগ্রহণ করেন কামালবাজার ইউনিয়নের সবকয়টি হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা।
পরীক্ষা শুরুর আগে বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আফতাবের সভাপতিতে ও পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ কারী এম এ রহিমের পরিচালনার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্ঠা সোনাফর আলী লন্ডনী, আফলাতুন নেছা-পীর বকস ফাউন্ডেশনের চেয়ারম্যান ছোয়াব আলী মেম্বার, প্রধান পরীক্ষক মাওলানা আব্দুল মতিন, পরীক্ষক জুবায়ের আহমদ, বৃত্তি পরিচালনা পরিষদের সহসভাপতি আজাদ মিয়া। দোয়া পরিচালনা করেন গুপ্তরগাও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আলী আহমদ।
ইসলামী শিক্ষা প্রসারে, ধর্মীয় চেতনা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে এবং প্রতিভা বিকাশে শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই ও উৎসাহ বাড়ানো লক্ষে আফলাতুন নেছা বৃত্তি পরীক্ষার আয়োজন। উল্লেখ আফলাতুন নেছা-পীর বকস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজ উন্নয়নে ও শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে।
পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রটি পরিদশন করেন ইকরা আদশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, লালাবাজার ল্যান্ডমার্ক-এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক হাজী মোহাম্মদ আব্দুল আহাদ, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকরামুল হক, ধরগাঁও হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুশ শহিদ, কুরানিক গার্ডেন মডেল মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ইবাদুর রহমান, সহকারী শিক্ষক হাফিজ ইমাদ উদ্দিন, গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ রাকিব আলী, সমাজসেবী আব্দুল ওয়াহাব, সাংবাদিক আবদুল কাদির রাজু, সাংবাদিক রিয়াজ মিয়া ও মোতাওয়াল্লি শফিকুর রহমান।
পরিচালনা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা শফিক মিয়া ও হাফিজ আব্দুল হক, সমাজসেবা সম্পাদক জয়নাল আবেদীন, পরিবেশ ও শিশু বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন মনজু, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আহমদ সুহেল, অর্থ সম্পাদক রহমত আলী খোকন, সদস্য আবুল হাসনাত নয়ন ও নাবিদ হাসান।
আফলাতুন নেছা হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করতে যারা সহযোগীতা করেছেন তাদেরকে অভিনন্দন ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কামনা করেছে বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি শামছুল হক বিন আফতাব, সহ-সভাপতি আজাদ মিয়া ও পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ আব্দুর রহিম।




